১০:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীতে ঘূর্নিঝড় রেমাল’র হাত থেকে ফুফু ও বোনকে বাঁচাতে প্রাণ গেলো যুবকের

জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ পটুয়াখালীর কলাপাড়ায় ঘূর্নিঝড় রেমাল’র কবল থেকে ফুফু ও বোনকে রক্ষা করতে গিয়ে মো. শরীফুল ইসলাম (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে ধূলাসর ইউনিয়নের কাউয়ারচর এলাকায় এ ঘটনা ঘটে। মৃত শরীফ অনন্তপাড়া এলাকার আবদুর রহিমের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শরীফের ফুপু মাতোয়ারা বেগম কাউয়ার চর এলাকায় বসবাস করেন। ওই বাড়িতে তার বোনও ছিলো। দুপুর ১ টার দিকে অনন্তপাড়া থেকে শরীফ তার বড় ভাই ও ফুফাকে নিয়ে বোন এবং ফুফুকে উদ্ধার করতে যায়। এসময় সমুদ্রের পানিতে কাউয়ারচর এলাকা ৫ থেকে ৭ ফুট পানিতে প্লাবিত ছিলো। সাঁতার কেটে তারা ফুফূ্র ঘরে যাওয়ার সময় সমুদ্রের ঢেউয়ের তোড়ে শরীফ হারিয়ে যায়। পরে একঘন্টা পর ওই স্থান থেকে শরীফের লাশ উদ্ধার করে স্থানীয়রা।

মহিপুর থানার ওসি আনোয়ার হোসেন তালুকদার জানান, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী প্রয়োজনী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

Tag:
জনপ্রিয়

মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে প্রকাশিত সংবাদের প্রতিবাদে পটুয়াখালীতে মহিলা দলের দুই নেত্রীর সংবাদ সম্মেলন

পটুয়াখালীতে ঘূর্নিঝড় রেমাল’র হাত থেকে ফুফু ও বোনকে বাঁচাতে প্রাণ গেলো যুবকের

আপডেট সময়: ০২:১৬:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৬ মে ২০২৪