০৭:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীতে অবৈধভাবে বালু কাটার প্রতিবাদে মুক্তিযোদ্ধা কৃষকদের মানববন্ধন

  • জালাল আহমেদঃ
  • আপডেট সময়: ১০:০৮:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪
  • ৩৭৯ বার পড়া হয়েছে

জালাল আহমেদঃ পটুয়াখালীতে অবৈধভাবে বালি কাটা বন্ধের দাবীতে মানববন্ধন করেছে ভূমিহীন মুক্তিযোদ্ধা কৃষকবৃন্দ।

রবিবার (১৯ মে) বেলা ১১ টায় পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জেলার রাঙ্গাবালী উপজেলার চরলতা মৌজায় ভূমিহীন মুক্তিযোদ্ধাদের বরাদ্দকৃত জমির পাশ ঘেষে ১০-১২ টি থ্রি স্টার ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু কাটার প্রতিবাদে এবং অবৈধভাবে বালুকাটা দস্যুদের বিচার দাবীতে চরলতা মৌজার বরাদ্দপ্রাপ্ত ভূমিহীন মুক্তিযোদ্ধা কৃষকদের মানববন্ধনে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আঃ বারেক মৃধা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা ছত্তার হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা মহসীন উদ্দিন দুলাল, মুক্তিযোদ্ধার সন্তান মোঃ মোশারেফ হোসেন, মুক্তিযোদ্ধার সন্তান আঃ রব খান প্রমুখ।

বক্তারা সরকার কর্তৃক বরাদ্দপ্রাপ্ত মু্ক্তিযোদ্ধা কৃষকদের জমি অবৈধভাবে ১০-১২ টি থ্রি স্টার ড্রেজার মেশিন দিয়ে বালু কাটা বন্ধ এবং বালু কাটা দস্যু জয়নাল মৃধা, কবির কমিশনার, কেরামত খান, বড় বাইজিদ, ছোট বাইজিদ, রহমান গাজী, রাসেল গাজী, মিজানুর রহমান, আতাহার ফকির, জুবায়েত গংদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য জেলা প্রশাসকসহ সংশ্লিস্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবী করেছেন। পরে মানববন্ধনে অংশগ্রহনকারী মুক্তিযোদ্ধা জেলা প্রশাসকের কাছে একটি স্মারক লিপি পেশ করেছেন।

Tag:

প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে গলাচিপায় বিএনপির দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সং/ঘর্ষ; উভয় পক্ষের আ/হ/ত-২৫

পটুয়াখালীতে অবৈধভাবে বালু কাটার প্রতিবাদে মুক্তিযোদ্ধা কৃষকদের মানববন্ধন

আপডেট সময়: ১০:০৮:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪