১১:১০ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গৌরনদীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বি এম বেলাল, গৌরনদী, বরিশালঃ বরিশালের গৌরনদী উপজেলার কাসেমাবাদ গ্রামে পানিতে ডুবে নাইমা আক্তার (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত নাইমা উপজেলার পূর্ব বেজহার গ্রামের সোহেল চৌকিদারের মেয়ে। সে শিশু শ্রেণীর ছাত্রী ছিলো। মঙ্গলবার দুপুরে নিহতের চাচা সবুজ চৌকিদার জানান, শিশু নাইম তার মায়ের সাথে কাসেমাবাদ নানা বাড়িতে থাকতো। সোমবার মাদ্রাসায় যাওয়ার পথে ডোবায় পড়ে যায় নাইমা। অনেক খোঁজাখুঁজির পর ওইদিন সন্ধ্যায় ডোবার পাশে তার স্কুল ব্যাগ-স্যান্ডেল দেখতে পেয়ে ডোবা থেকে নাইমার লাশ উদ্ধার করা হয়।

Tag:

পটুয়াখালীর দশমিনায় নিজ ছেলেকে বিক্রি করে আইফোন কিনলেন বাবা! শিশুটিকে উদ্ধারে নেমেছে পুলিশ

গৌরনদীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট সময়: ০২:৪২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪