০৬:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভুলবশত পোস্ট করা হয়েছে শুক্রবার ক্লাস নেয়ার বিষয়টি-শিক্ষা মন্ত্রনালয়

সাউথ বিডি নিউজ ২৪ ডেস্কঃ ফেসবুকে শিক্ষা মন্ত্রণালয়ের ভেরিফাইড পেইজে শিক্ষা ব্যবস্থা সক্রিয় রাখতে প্রয়োজনে শুক্রবারও ক্লাস নেওয়া হবে বলে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর নামে যে বক্তব্যটি দেওয়া হয়েছিলো তা সঠিক নয় বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেও নিশ্চিত করেছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয় আরও বলেছে, কারিগরি ত্রুটির কারণে ভুলবশত তথ্যটি ফেসবুকে পোস্ট করা হয়েছিলো। পোস্টটি সরিয়েও নেওয়া হয়েছে। এ বিষয়ে ফেসবুক পেইজে নতুন পোস্টে শিক্ষা মন্ত্রণালয় বলেছে, শুক্রবার শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের ভেরিফাইড পেইজে শিক্ষা মন্ত্রীর নামে দেওয়া তথ্য ভুলবশত পোস্ট করা হয়েছে। এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত শনিবারের পাঠদান কার্যক্রম অব্যাহত থাকবে।

Tag:

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সেইভ করুন:

আমাদের সম্পর্কে জানুন:

South BD News 24

South BD News 24 is committed to publish the daily news of South Bengal based on authenticity, honesty and courage...

কুয়াকাটায় ঘুরতে এসে বাইক দুর্ঘটনায় কিশোরের মর্মান্তিক মৃত্যু

ভুলবশত পোস্ট করা হয়েছে শুক্রবার ক্লাস নেয়ার বিষয়টি-শিক্ষা মন্ত্রনালয়

আপডেট সময়: ০২:০৮:৩৩ অপরাহ্ন, রবিবার, ৫ মে ২০২৪