১২:৪৮ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে; নিহত-২, আহত-১৫

ষ্টাফ রিপোর্টার, পটুয়াখালীঃ পটুয়াখালীর গলাচিপা উপজেলায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে ২ জন ঘটনাস্থলে নিহত এবং ১৫ জন আহত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে গলাচিপার বাদুরা বাজার নামক স্থানে এমন ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানান, গলাচিপা থেকে ইমরান এক্সক্লুসিভ নামে একটি বাস বাদুরা বাজারের কাছে আসলে চালক বাসটির নিয়ন্ত্রন হারিয়ে ফেলে এবং বাসটি খাদে পড়ে যায়। বাসের নম্বর -নারায়ণগঞ্জ- জ ০৪-০১৬২। এতে ঘটনাস্থলে বেল্লাল এবং রাহাত নামে ২ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১৫ জন। আহতদের ফায়ার সার্ভিসের কর্মিরা এবং স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন।

পটুয়াখালী জেলা প্রশাসক মোঃ নুর কুতুবুল আলম এবং পটুয়াখালী পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা বলেছেন নিহতদের আর্থিক সহায়তা প্রদান করা হবে এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। বাসের ড্রাইভার এবং হেলপার পলাতক রয়েছে বলে তারা জানিয়েছেন।

Tag:

পটুয়াখালীর দশমিনায় নিজ ছেলেকে বিক্রি করে আইফোন কিনলেন বাবা! শিশুটিকে উদ্ধারে নেমেছে পুলিশ

পটুয়াখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে; নিহত-২, আহত-১৫

আপডেট সময়: ০৪:১৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৪