০১:৩৫ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাউফল প্রেসক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

মুঃ মুজিবুর রহমান, বাউফল, পটুয়াখালীঃ বাউফল প্রেসক্লাবের উদ্যোগে ৪শ’ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টায় বাউফল প্রেসক্লাবের বীর উত্তম সামসুল আলম তালুকদার মিলনায়তন কক্ষে এ কম্বল বিতরণ করা হয়। কনফিডেন্স গ্রুপের চেয়ারম্যান রেজাউল করিম ও এভিআর বাংলাদেশ গ্রুপের চেয়ারম্যান হাসীব আলম তালুকদারের সহায়তায় এ কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বাউফল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক জনকণ্ঠের নিজস্ব সংবাদদাতা কামরুজ্জামান বাচ্চু। এসময় প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে কনফিডেন্স গ্রুপ ও এভিআর বাংলাদেশ গ্রুপের যৌথ উদ্যোগে বাউফলের বিভিন্ন ইউনিয়নে প্রায় ৭ হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

Tag:

পটুয়াখালীর দশমিনায় নিজ ছেলেকে বিক্রি করে আইফোন কিনলেন বাবা! শিশুটিকে উদ্ধারে নেমেছে পুলিশ

বাউফল প্রেসক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

আপডেট সময়: ০১:১৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০২৪