০৩:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

৫৫ বছরে পটুয়াখালী জেলা; বর্নাট্য আয়োজনে উদযাপন

ষ্টাফ রিপোর্টার, পটুয়াখালীঃ বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পটুয়াখালীতে জেলা প্রতিষ্ঠার ৫৫তম জেলা দিবস পালিত হয়েছে।

সোমবার (১ জানুয়ারি) রাতে পটুয়াখালী জেলা প্রেসক্লাবের উদ্যোগে ‘উন্নয়ন ও সমৃদ্ধিতে পটুয়াখালী’ স্লোগানে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুস সালাম আরিফের সঞ্চালনায় ও সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান হাফিজ এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুমকী উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ হাওলাদার।

বক্তারা বলেন, ১৯৬৯ সালে পটুয়াখালী জেলা প্রতিষ্ঠিত হয়। সৃষ্টির পর থেকে এ জেলায় আওয়ামী লীগ সরকারের অধীনে সব থেকে বেশি উন্নয়ন হয়েছে। পটুয়াখালী জেলা সৃষ্টির ৫৫ বছরে উন্নয়ন ও সমৃদ্ধিতে ভরপুর। সামনের দিনে এ জেলায় মেগা মেগা প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বাদ পরা উন্নয়ন করবে সরকার এমনটা প্রত্যাশা করেন তারা। নিজেদের ভাগ্য পরিবর্তন ও উন্নয়নে এ জেলার মানুষ বরাবরই সচেতন থেকে নিজেদের প্রতিনিধি নির্বাচন করেছে। এবারও জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় স্বার্থ ও স্থানীয় উন্নয়ন বিবেচনা করে পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবে।

১৮৬৭ সালের ২৭ মার্চ তারিখে কলিকাতা গেজেটের মাধ্যমে বাকেরগঞ্জ জেলার মহকুমা হিসেবে পটুয়াখালী মহকুমা সৃষ্টির ঘোষণা প্রকাশিত হয়। ১৮৭১ সালে পটুয়াখালী মহকুমায় রূপান্তরিত হয়। পরবর্তীতে তৎকালীন পাকিস্তান সরকার ১৯৬৯ সালে পহেলা পটুয়াখালী মহকুমাকে জেলায় উন্নীত করে প্রশাসনিক অনুমোদন প্রদান করে।

অনুষ্ঠানে পটুয়াখালী জেলা প্রেসক্লাবের অন্যান্য সদস্যগণও উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত করেন।

Tag:
জনপ্রিয়

দুর্গোৎসবের প্রস্তুতি, মির্জাগঞ্জের সুবিদখালী বাজার পূজা উদযাপন কমিটির সভাপতি নিখিল চন্দ্র, সম্পাদক সুব্রত সাহা

৫৫ বছরে পটুয়াখালী জেলা; বর্নাট্য আয়োজনে উদযাপন

আপডেট সময়: ১১:২১:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪