০৬:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালী সরকারি কলেজ বিজ্ঞান ক্লাবের নবগঠিত কমিটি ঘোষণা

ষ্টাফ রিপোর্টারঃ পটুয়াখালী সরকারি কলেজ বিজ্ঞান ক্লাব এর নতুন কার্যনির্বাহী কমিটি ২০২৩-২৪ ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে রয়েছেন অত্র কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী মোঃ রুবাইয়াত হক মেহেদী ও একই বর্ষের শিক্ষার্থী সিয়াম আহমেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

রবিবার (০১ অক্টোবর) সংগঠন সূত্রে এ তথ্য জানা যায়। আগামী ১ বছরের জন্য কমিটি অনুমোদন করেন পটুয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ নুরুল আমিন।

এ ব্যপারে নবগঠিত কমিটির সভাপতি রুবাইয়াত হক মেহেদী বলেন, “মানুষের প্রয়োজন থেকে বিজ্ঞানের সৃষ্টি। শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণার মাধ্যমে বিজ্ঞান চর্চাকে এগিয়ে নিতে বিজ্ঞান ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে । বিজ্ঞান ক্লাবের মাধ্যমে নিজেদের বিজ্ঞানের অগ্রযাত্রায় মেলে ধরতে চাই।”

এ ব্যাপারে পটুয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ নুরুল আমিন বলেন, “বিজ্ঞানকে মানুষের প্রয়োজনে কাজে লাগাতে গবেষণার প্রয়োজন। গবেষণার জন্য দরকার যথাযথ পরিবেশ ও সম্মিলিত কার্যক্রম। আগামী এক বছরের জন্য বিজ্ঞান ক্লাবের কমিটি দেয়া হলো। আশা করছি এরা বিজ্ঞানকে মানুষের সেবায় কাজে লাগাবে।”

এছাড়াও কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন একাদশ শ্রেণির শিক্ষার্থী মোঃ তরিকুল ইসলাম ও মোঃ সিয়ামসহ মোট ৪০ জন সদস্য।

Tag:

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সেইভ করুন:

আমাদের সম্পর্কে জানুন:

South BD News 24

South BD News 24 is committed to publish the daily news of South Bengal based on authenticity, honesty and courage...

ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির স্বপ্নসারথি কিশোরী গ্রুপের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন

পটুয়াখালী সরকারি কলেজ বিজ্ঞান ক্লাবের নবগঠিত কমিটি ঘোষণা

আপডেট সময়: ১২:৩৪:৩৬ অপরাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০২৩