১২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দুমকিতে সিলিং ফ্যানের সাথে ঝু*লে গৃহবধূর আ*ত্মহ*ত্যা

সাউথ বিডি নিউজ ২৪ ডেস্ক: পটুয়াখালীর দুমকিতে ফ্যানে ঝুলে এক গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে। রবিবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের চরগরবদী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ আফসানা ইসরাত বীথি তার বাবার বাড়িতেই থাকতেন। আফসানা (২৩) একই গ্রামের প্রবাসী সৈয়দ নাহিদ ইসলাম (২৮) এর স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, সম্প্রতি প্রবাসী স্বামী নাহিদের সঙ্গে মোবাইল ফোনে পারিবারিক বিষয় নিয়ে বীথির ঝগড়াঝাটি হয়। রবিবার ভোরে আড়াই বছরের সন্তানের কান্না শুনে নিহতের ছোট ভাই ইমাম ঘরে প্রবেশ করে ফ্যানের সাথে ওড়না প্যাঁচানো অবস্থায় ঝুলতে থাকা বোনকে দেখতে পান। পরে পরিবারের লোকজন এসে লাশ নিচে নামান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

উল্লেখ্য, প্রায় সাড়ে তিন বছর আগে প্রেমের সূত্রে বীথির সঙ্গে সৈয়দ নাহিদের বিয়ে হয়। তাদের সংসারে আড়াই বছরের এক পুত্র সন্তান রয়েছে।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, এ বিষয়ে অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Tag:
জনপ্রিয়

দুর্গোৎসবের প্রস্তুতি, মির্জাগঞ্জের সুবিদখালী বাজার পূজা উদযাপন কমিটির সভাপতি নিখিল চন্দ্র, সম্পাদক সুব্রত সাহা

দুমকিতে সিলিং ফ্যানের সাথে ঝু*লে গৃহবধূর আ*ত্মহ*ত্যা

আপডেট সময়: ১২:০৪:২০ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫