১২:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিক তুহিন হ*ত্যার প্রতিবাদে পটুয়াখালী প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন

সুনীল সরকার, পটুয়াখালীঃ গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে পটুয়াখালীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে পটুয়াখালী প্রেসক্লাবের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন পটুয়াখালী প্রেসক্লাবের আহবায়ক মোঃ জাকির হোসেন, সদস্য সচিব গোলাম রহমান, দৈনিক গণদাবীর সম্পাদক গোলাম কিবরিয়াসহ সোহরাব হোসেন।

এসময় বক্তারা বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানের পর ফ্যাসিবাদমুক্ত হলেও সাংবাদিকরা এখনো এদেশে নিরাপদ নয়। প্রকাশ্যে একজন পেশাদার সাংবাদিককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা শুধু একটি হত্যাকান্ড নয়, এটি পুরো সাংবাদিক সমাজের উপর আঘাত করা। তাই এই হত্যাকান্ডের সাথে জড়িত সকল অপরাধীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান তারা। এছাড়া খুনিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলেন সাংবাদিকরা।

Tag:
জনপ্রিয়

দুর্গোৎসবের প্রস্তুতি, মির্জাগঞ্জের সুবিদখালী বাজার পূজা উদযাপন কমিটির সভাপতি নিখিল চন্দ্র, সম্পাদক সুব্রত সাহা

সাংবাদিক তুহিন হ*ত্যার প্রতিবাদে পটুয়াখালী প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন

আপডেট সময়: ১১:২৯:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫