০১:২১ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাউফলে ই*য়া*বাসহ যুবলীগ নেতা মেম্বার হারুন মৃধা আ*টক

এম জাফরান হারুন, বাউফল, পটুয়াখালীঃ পটুয়াখালীর বাউফল উপজেলার নওমালা ইউনিয়ন থেকে ইয়াবা সহ হারুন মৃধা নামে এক মেম্বার কে আটক করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (১০ জুলাই) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ওই ইউনিয়নের সোলাবুনিয়া বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত হারুন মৃধা (৪৬) নওমালা ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের মেম্বার। এছাড়াও তিনি ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ও ১নং ওয়ার্ড যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হারুন মৃধা একজন চিহ্নিত মাদকসেবী। দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন স্থানে ইয়াবা বিক্রি করে আসছিলো। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে রাত এগারোটার দিকে তাকে আটক করে পুলিশ। এসময় তার কাছ থেকে ২৫ পিচ ইয়াবা জব্দ করা হয়।

এবিষয়ে বাউফল থানার ওসি মোহাম্মদ আকতারুজ্জামান সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

Tag:

পটুয়াখালীর দশমিনায় নিজ ছেলেকে বিক্রি করে আইফোন কিনলেন বাবা! শিশুটিকে উদ্ধারে নেমেছে পুলিশ

বাউফলে ই*য়া*বাসহ যুবলীগ নেতা মেম্বার হারুন মৃধা আ*টক

আপডেট সময়: ০২:৩৩:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫