১০:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরবের সাথে মিল রেখে বাউফলের ১৪ গ্রামে ঈদ উৎসব

এম জাফরান হারুন, বাউফল, পটুয়াখালীঃ পটুয়াখালীর বাউফল উপজেলায় সৌদি আরবের সাথে মিল রেখে পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। উপজেলার ১৪টি গ্রামের প্রায় ২৬ হাজার মুসলিম তাদের পবিত্র এ উৎসব উদযাপন করছেন। সৌদি আরবের সাথে সমন্বয় রেখে জাহাগিরিয়া শাহসুফী মমতাজিয়া দরবার শরীফ এলাহাবাদ চন্দনাইস চট্রগ্রাম এর অনুসারীরা প্রতি বছর ১দিন আগে তারা ঈদ উৎসব পালন করেন।

রবিবার (৩০ মার্চ) সকাল সাড়ে ৯টায় ঈদের প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হয় উত্তর চন্দ্রপাড়া শাহসূফী মমতাজিয়া জামে মসজিদে। ওই নামাজে খুতবা প্রদান করেন শাহসুফি মমতাজিয়া জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মো. রাসেদ।

মসজিদের সভাপতি আলী আহম্মদ খান জানান, হানিফী মাযহাবের মতে শাওয়াল মাসের চাঁদ পশ্চিম আকাশে দেখা দিলে উহার সংবাদ পূর্বপ্রান্তে এসে পৌছাইলে সকলের জন্য ঈদ করা ওয়াজিব হয়ে যায়।

এ ছাড়াও উপজেলার বগা, বানাজোরা, বামনিকাঠী, ধাউড়াভাঙ্গা, চাঁদপাল, সাবপুরা, রাজনগর, শাপলাখালী (পুরাতন), শাপলাখালী (নতুন), কনকদিয়া, সূর্দী, দ্বিপাশা, গোসিংগা, মদনপুরা, চন্দ্রপাড়া, মাঝপাড়া, তাঁতেরকাঠী ও কাশিপুর গ্রামের পরিবারগুলো আজ পবিত্র ঈদুল ফিতর উৎসব পালন করেছেন। ঈদ উপলক্ষে গ্রাম গুলোতে আনন্দ বিরাজ করছে। একে অপরের প্রতি ঈদ শুভেচ্ছা বিনময় করেন।

Tag:

পটুয়াখালীর দশমিনায় নিজ ছেলেকে বিক্রি করে আইফোন কিনলেন বাবা! শিশুটিকে উদ্ধারে নেমেছে পুলিশ

সৌদি আরবের সাথে মিল রেখে বাউফলের ১৪ গ্রামে ঈদ উৎসব

আপডেট সময়: ০৯:২৬:৪১ পূর্বাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫