১১:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধান উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর পটুয়াখালীর নিজামুদ্দিন মার্কাস অনুসারীদের স্মারকলিপি

জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ নিজামুদ্দিন মারকাজ’র অনুসারীদের আমীর হযরত মাওলানা সা’দ কান্দলভী (দা.বা.) কে বাংলাদেশে আসা এবং দেশের সকল মসজিদে বাধাহীনভাবে তাবলীগ জামাতের কাজ পরিচালনার দাবীতে তাবলীগ জামাত বাংলাদেশ পটুয়াখালী জেলার পক্ষে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান এঁর বরাবর পৃথক স্মারকলিপি প্রদানসহ সমাবেশ এবং শান্তিপূর্ন মিছিল করেছে পটুয়াখালীতে।

আজ সোমবার (২ ডিসেম্বর) বেলা ১১ টায় জেলার বিভিন্ন উপজেলা থেকে নিজামমুদ্দিন মার্কাজ অনুসারীদের শত শত তাবলীগ জামাত সাথীরা সার্কিট হাউজ সামনের সড়কে এসে সমবেত হয়। এ সময় কর্মসূচীর উদ্দেশ্য ও কর্মসূচী সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন মো. আব্দুল হাই, মো. আল আমিন, মাহামুদুর রহমান লিটু ও আহম্মাদ ফয়সাল।

সমাবেশ শেষে তাবলীগ জামাত সাথীরা জিকির সহকারে এক বিশাল মিছিল শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে সমবেত হয়। সমবেত সাথী মুসুল্লীদের পক্ষে মোঃ আব্দুল হাই, মাহমুদুর রহমান লিটু, মো. আল আমিন, মো. আইনুল হক, আহম্মদ ফয়সাল, মাও. মাসুদুর রহমান, মাও. জুনায়েদ ও মাও. আব্দুর রশিদের নেতৃত্বে একটি দল প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এঁর বরাবর জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন এর কাছে একটি স্মারকলিপি হস্তান্তর করেন। পরে একই তাবলীগ জামাত দল স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ এর কাছে অনুরূপ একটি স্মারকলিপি পেশ করেন। এর আগে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান এঁর বরাবর পটুয়াখালী সেনা ক্যম্পের কমান্ডিং অফিসার এর কাছে আরও একটি স্মারকলিপি প্রদান করেছেন তাবলীগ জামাত নেতৃবৃন্দ।

তাবলীগ জামাতের নেতৃবৃন্দ আসন্ন বিশ্ব ইজতেমায় নিজামুদ্দিন মারকাজ’র অনুসারীদের ও আমীর হযরত মাওলানা সা’দ কান্দলভী(দা.বা.) কে নিরাপদে এসে কোরআন ও হাদিসের আলোকে তাঁর মূল্যবান বক্তব্য দিতে পারেন এবং আখেরী মোনাজাত পরিচালনা করতে পারেন তার সুব্যবস্থা করার জন্য সরকারের প্রধান উপদেষ্টা, স্বরাস্ট্র উপদেষ্টা এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান এঁর কাছে জোর দাবি করেছেন।

Tag:

পটুয়াখালীর দশমিনায় নিজ ছেলেকে বিক্রি করে আইফোন কিনলেন বাবা! শিশুটিকে উদ্ধারে নেমেছে পুলিশ

প্রধান উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর পটুয়াখালীর নিজামুদ্দিন মার্কাস অনুসারীদের স্মারকলিপি

আপডেট সময়: ০৮:৫০:২১ পূর্বাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪