০৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গলাচিপায় ১৭টি কাছিম উদ্ধার; পাচারকারীকে এক বছরের কারাদন্ড

মু. জিল্লুর রহমান জুয়েল, গলাচিপা, পটুয়াখালীঃ পটুয়াখালীর গলাচিপায় বন্যপ্রানী উদ্ধার করে অবমুক্ত করা হয়েছে। আব্দুল্লাহ আস সাদিক (বন্যপ্রাণী পরিদর্শক, বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট) এর তথ্য ও সার্বিক তত্বাবধানে এবং উপকূলীয় বন বিভাগ পটুয়াখালী’র গলাচিপা রেঞ্জ অফিসার জনাব মো: জাহাঙ্গীর হোসেন এর সহযোগিতায় পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার বন্যাতলী খেয়াঘাট থেকে আনুমানিক সকাল ৭ টার দিকে এক কাছিম পাচারকারীকে ১৭টি বিভিন্ন প্রজাতির কাছিম সহ আটক করেন গলাচিপা বন বিভাগের বিএম মো: নাইম হোসেন খাঁন এবং Animal Lovers Of Patuakhali-ALP স্বেচ্ছাসেবী প্রাণিকল্যাণ ও পরিবেশবাদী সংগঠন এর গলাচিপা টিম লিডার সোহেল হোসেন রাসেল।

পরবর্তীতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ নাছিম রেজা ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করে অপরাধীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদন্ড ও অনাদায়ে আরো ৭ দিনের কারাদণ্ড প্রদান করেন।

পরে উদ্ধারকৃত কাছিমগুলো সহকারী কমিশনার (ভূমি) এবং বন বিভাগের স্টাফ, সংগঠন এর সদস্য এবং মিডিয়াকর্মী এবং উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে উপযুক্ত পরিবেশে অবমুক্ত করা হয়।

Tag:

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সেইভ করুন:

আমাদের সম্পর্কে জানুন:

South BD News 24

South BD News 24 is committed to publish the daily news of South Bengal based on authenticity, honesty and courage...

পাথরঘাটায় চাঞ্চ*ল্যকর সুজন হ*ত্যা মামলার চার অভিযুক্ত র‍্যাব এর অভিযানে গ্রে*ফতার

গলাচিপায় ১৭টি কাছিম উদ্ধার; পাচারকারীকে এক বছরের কারাদন্ড

আপডেট সময়: ১২:১৬:২৫ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪