১১:১৪ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামপুর স্বেচ্ছাসেবী সংগঠন ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন লিমন পরিষদ

মোঃ মেহেদী হাসান (বাচ্চু), পটুয়াখালীঃ জেলার সদর উপজেলার কমলাপুরে ইসলামপুর স্বেচ্ছাসেবী সংগঠন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৩ অক্টোবর) বিকেলে ইউনিয়নের মুনতাকা নাওয়াল মানহা টেকনিক্যাল ইনস্টিটিউট মাঠে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে জুমানা স্পোর্টিং একাডেমীকে ১-০ গোলে হারিয়ে লিমন পরিষদ চ্যাম্পিয়ন ট্রফি জিতে নেয়। ফাইনাল ম্যাচ দেখতে দুপুর থেকেই জেলার বিভিন্ন উপজেলা থেকে হাজার হাজার দর্শক ভিড় করে। কোথাও জায়গা না পেয়ে উৎসুক দর্শক বিভিন্ন ছাদ, টিনের ছাউনি ও উঁচু গাছগুলোতে চড়ে বসে।

সংগঠনটির সভাপতি প্রকৌশলী মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলাম ও কমলাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম মৃধা।

এসময় টুর্নামেন্টের আহবায়ক আ. জলিল মৃধা ও সদস্য সচিব প্রকৌশলী শামিম মিয়া, সংগঠনের উপদেষ্টা মুজিবুর রহমান, অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন টুর্নামেন্টের পৃষ্ঠপোষক ও গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ সাইফুজ্জামান চুন্নু। স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, যুব সমাজকে মাদক, প্রযুক্তির অপব্যবহার ও অপসংস্কৃতির গ্রাস থেকে রক্ষা করে স্থানীয় তরুণদের নিয়ে একটি সুস্থ, সুন্দর সমাজ গঠনে ফুটবল টুর্নামেন্ট ভূমিকা রেখেছে।

Tag:

পটুয়াখালীর দশমিনায় নিজ ছেলেকে বিক্রি করে আইফোন কিনলেন বাবা! শিশুটিকে উদ্ধারে নেমেছে পুলিশ

ইসলামপুর স্বেচ্ছাসেবী সংগঠন ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন লিমন পরিষদ

আপডেট সময়: ০২:৫০:০৫ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪