১২:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কলাপাড়ায় ডোবায় মিললো জীবিত ডলফিন, পরে সমুদ্রে অবমুক্ত

সাউথ বিডি নিউজ ২৪ ডেস্কঃ পটুয়াখালীর কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের জালালপুর গ্রামের জেলেরা নদী থেকে মাছ ধরে ফেরার পথে জালে প্যাচানো অবস্থায় একটি জীবিত ডলফিনকে উদ্ধার করে রাস্তার পাশে জলাশয়ে রেখে দেন। বোটলনোজ প্রজাতির এই ডলফিনটির দৈর্ঘ্য ৫ ফুট ও প্রস্থ দেড় ফুট।

বৃহস্পতিবার (১৩ জুন) বিকেলে নীলগঞ্জ ইউনিয়নের জালালপুর গ্রামের নদী সংলগ্ন ডোবা থেকে উদ্ধার করে স্থানীয় জীববৈচিত্র্য নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন এনিমেল লাভারস অফ পটুয়াখালী টিমের সদস্যরা।

ডলফিনটিকে নীবির পর্যবেক্ষণে রেখে এবং প্রাথমিক চিকিৎসা ও খাবার দিয়ে শারীরিক অবস্থার উন্নতি হলে বৃহস্পতিবার (১৩ জুন) সন্ধ্যা ৬ টার দিকে সমুদ্রে অবমুক্ত করেন স্থানীয় পরিবেশ কর্মী আল মুনজির ও মো. সুজনসহ ডলফিন রক্ষা কমিটির সদস্যরা। এর আগে ডলফিনটি এক নজর দেখতে ভীড় জমায় উৎসুক জনতা।

স্বেচ্ছাসেবী আলম নজির জানান, “জেলেদের জালে আটকে ডলফিনটি অনেকটা আহত হয়। আমাদের ধারনা, পরে পথভ্রষ্ট হয়ে এটি আন্ধারমানিক নদী হয়ে ডোবায় ঢুকে পরে। এর আগে কখনো দক্ষিনাঞ্চলের ডলফিন ভেসে আসার খবর পাওয়া যায়নি।”

Tag:
জনপ্রিয়

দুর্গোৎসবের প্রস্তুতি, মির্জাগঞ্জের সুবিদখালী বাজার পূজা উদযাপন কমিটির সভাপতি নিখিল চন্দ্র, সম্পাদক সুব্রত সাহা

কলাপাড়ায় ডোবায় মিললো জীবিত ডলফিন, পরে সমুদ্রে অবমুক্ত

আপডেট সময়: ০৪:৫৫:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০২৪