০৪:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীতে বিভিন্ন আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালিত

জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ ‘করব ভূমি পুনরুদ্ধার, রুখব মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা কর্মসূচীর মধ্য দিয়ে পটুয়াখালীতে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে।

বুধবার (৫’জুন) বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর’র আয়োজনে সকাল সা‌ড়ে ৯টায় সার্কিট হাউস প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এরপর সকাল ১০ টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ নূর কুতুবুল আলম এর প্রতিনিধি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তারেক হাত্তলাদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম বিপিএম, পিপিএম এর প্রতিনিধি পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম, বৈজ্ঞানিক কর্মকর্তা, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, সুবর্ণ মোহন ভাওয়াল, সচেতন নাগরিক কমিটিট (সনাক) সভাপতি প্রফেসর পীযূষ কান্তি হরি। সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন পরিবেশ অধিদপ্তর পটুয়াখালীর সহকারী পরিচালক, কাজী সাইফুদ্দীন।

উক্ত সভায় শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি মো. জাফর খান।

Tag:

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সেইভ করুন:

আমাদের সম্পর্কে জানুন:

South BD News 24

South BD News 24 is committed to publish the daily news of South Bengal based on authenticity, honesty and courage...

কুয়াকাটায় ঘুরতে এসে বাইক দুর্ঘটনায় কিশোরের মর্মান্তিক মৃত্যু

পটুয়াখালীতে বিভিন্ন আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালিত

আপডেট সময়: ১০:২৬:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪