০২:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীতে তামাক বিরোধী মানববন্ধন কর্মসূচী পালিত

জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ পটুয়াখালীতে “তামাক কোম্পানীর হস্তক্ষেপ প্রতিহত করি, শিশুদের সুরক্ষা নিশ্চিত করি” এ শ্লোগান নিয়ে জনস্বাস্থ্য উন্নয়নে আসন্ন বাজেটে তামাকের মূল্য ও কর বৃদ্ধির দাবীতে এক মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

বৃহষ্পতিবার (২৩ মে) দুপুর ১২ টায় পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সদর দপ্তরের সামনের মহাসড়কে বাংলাদেশ তামাক বিরোধী জোট’র আয়োজনে আদর্শ মানবসেবা সংস্থা পটুয়াখালী, বিএনটিটিপি ও ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট ব্যবস্থাপনায় উক্ত দাবীতে অবস্থান ও মানববন্ধন পালনকালে বক্তব্য রাখেন আদর্শ মানবসেবা সংস্থার সমন্বয়ক মো. মাসুদ রানা শিবলী, রেড ক্রিসেন্ট সোসাইটি পটুয়াখালী সরকারি কলেজ ইউনিটের টিম লিডার মো. সিয়াম, সদস্য মো. সুফিয়ান ও মো. আতিকুর রহমান প্রমুখ।

বক্তারা তামাক মুক্ত দেশ ও বিশ্ব গড়ার লক্ষ্যে উল্লেখিত দাবী বাস্তবায়নের জন্য সরকারের কাছে জোর দাবী জানান। এ মানববন্ধনে রেড ক্রিসেন্টের সদস্যরাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহন করে।

Tag:

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সেইভ করুন:

আমাদের সম্পর্কে জানুন:

South BD News 24

South BD News 24 is committed to publish the daily news of South Bengal based on authenticity, honesty and courage...

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখালী শহীদ স্মৃতি পাঠাগার’র ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত 

পটুয়াখালীতে তামাক বিরোধী মানববন্ধন কর্মসূচী পালিত

আপডেট সময়: ১১:৪৫:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪