১১:৩২ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪; বাউফলে নির্বাচিত হলেন যারা

মুঃ মুজিবুর রহমান, বাউফল, পটুয়াখালীঃ ২য় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে পটুয়াখালীর বাউফল উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন খান। আনারস প্রতীকে মোশারেফ হোসেন খান ৪২৩২৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান মোতালেব হাওলাদার (ঘোড়া) পেয়েছেন ৩০১০১ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আনিছুর রহমান (উড়োজাহাজ)। তিনি পেয়েছেন ৫০৫০৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ মাহামুদ রাহাত জামসেদ পেয়েছেন ৩৭৭১৪ ভোট।

উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মরিয়ম বেগম নিসু (হাঁস প্রতীক) পেয়েছেন ৫০৩৭১ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ঝর্না বেগম (প্রজাপতি) পেয়েছেন ৩৮৮৫২ ভোট।

মঙ্গলবার (২১ মে) সকাল ৮টা থেকে ভোট গ্রহন শুরু হয়ে শেষ হয় বিকাল ৪টায়। পরে ভোট গণনা শেষে রাত ১১টার দিকে উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজী ফলাফল ঘোষনা করেন।

Tag:

পটুয়াখালীর দশমিনায় নিজ ছেলেকে বিক্রি করে আইফোন কিনলেন বাবা! শিশুটিকে উদ্ধারে নেমেছে পুলিশ

উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪; বাউফলে নির্বাচিত হলেন যারা

আপডেট সময়: ০৮:০২:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪