০৫:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সারাদেশব্যাপী কালবৈশাখী ঝড়ের সতর্কতা জারি

সাউথ বিডি নিউজ ২৪ ডেস্কঃ আগামী ৩ দিনে সারা দেশে কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। সোমবার (৬ মে) থেকে বৃষ্টিপাত বেড়ে তাপপ্রবাহ কমার বিষয়ও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। আজ রবিবার (৫ মে) সন্ধ্যায় এসব তথ্য জানিয়েছেন আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম।

শাহীনুল ইসলাম বলেন, আজ রবিবার (৫ মে) বিকেল ৪টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে দেশের ওপর দিয়ে বজ্রপাত ও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টিসহ কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। সেজন্য সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া আগামীকাল (সোমবার) থেকে সারা দেশে বৃষ্টির পরিমাণ বাড়বে। এতে করে যেসব জায়গায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছিলো সেগুলো ধীরে ধীরে প্রশমিত হবে। সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দক্ষিণ/দক্ষিণ-পূর্বদিক থেকে ঘণ্টায় ১০-১৫ কি. মি. বেগে বাতাস প্রবাহিত হতে পারে। যা দমকা হাওয়া আকারে ৪০-৫০ কি. মি. পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও পূর্বাভাসে বলা হয়েছে।

Tag:

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সেইভ করুন:

আমাদের সম্পর্কে জানুন:

South BD News 24

South BD News 24 is committed to publish the daily news of South Bengal based on authenticity, honesty and courage...

কুয়াকাটায় ঘুরতে এসে বাইক দুর্ঘটনায় কিশোরের মর্মান্তিক মৃত্যু

সারাদেশব্যাপী কালবৈশাখী ঝড়ের সতর্কতা জারি

আপডেট সময়: ০৪:২৯:৫৫ অপরাহ্ন, রবিবার, ৫ মে ২০২৪