১২:২০ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আজ বিকেলে দুবাই পৌঁছবে এমভি আবদুল্লাহ

সাউথ বিডি নিউজ ২৪ ডেস্কঃ জিম্মি অবস্থা থেকে মুক্ত হয়ে বাংলাদেশী জাহাজ এমভি আবদুল্লাহ আজ রোববার সকাল ৮ টায় (বাংলাদেশ সময়) পারস্য উপসাগরের কাসাব উপকূল অতিক্রম করেছে। স্থানীয় সময় দুপুর ২ টা (বাংলাদেশ সময় বিকেল ৪ টা) নাগাদ দুবাইয়ের আল হামরিয়া বন্দরে পৌঁছবে জাহজটি। জাহাজের অবস্থান নির্ণয়কারী সংস্থা মেরিন ট্রাফিক বিষয়টি জানিয়েছে।

মেরিন ট্রাফিক ডটকম সূত্রে জানা যায়, গতকাল রাতে এমভি আবদুল্লাহ ওমান সাগর পাড়ি দিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করে। জাহাজটি ঘণ্টায় ৯ দশমিক ৩ কিলোমিটার গতিতে দুবাইয়ের পথে এগুচ্ছে। জাহাজটির অবস্থান ও গতিবেগ অনুসারে বাংলাদেশ সময় আজ বিকেল ৪ টার ভিতর দুবাইয়ের আল হামরিয়া বন্দরের বহির্নোঙরে পৌঁছবে।

এমভি আবদুল্লাহ’র ক্যাপ্টেন মোহাম্মদ আবদুর রশিদ বলেন, জাহাজের ২৩ জন নাবিকের সবাই সুস্থ আছে। দুবাই পৌঁছানোর পর নাবিকদের দুইজন বিমানযোগে বাংলাদেশে ফিরবে। বাকি ২১ জন কয়লা খালাসের পর মে মাসের প্রথম সপ্তাহে জাহাজ নিয়ে দেশে ফিরবে বলে আশা করা হচ্ছে।

Tag:

পটুয়াখালীর দশমিনায় নিজ ছেলেকে বিক্রি করে আইফোন কিনলেন বাবা! শিশুটিকে উদ্ধারে নেমেছে পুলিশ

আজ বিকেলে দুবাই পৌঁছবে এমভি আবদুল্লাহ

আপডেট সময়: ০৫:৩৮:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০২৪