০৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আরও ৭ দিন বাড়লো শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি

সাউথ বিডি নিউজ ২৪ ডেস্কঃ সমগ্র দেশের ওপর দিয়ে চলমান দাবদাহ ও আবহাওয়া অফিসের হিট এ্যালার্ট জারির পরিপ্রেক্ষিতে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আরও এক সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ শনিবার কিছুক্ষন পূর্বে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, মাউশির অধীন সকল সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান পূর্বনির্ধারিত ছুটি শেষে ২১/৪/২০২৪ তারিখে খোলার পরিবর্তে আগামী ২৮/৪/২০২৪ তারিখ খুলবে। অপরদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানায়, চলমান তীব্র গরমে শিশু শিক্ষার্থীদের স্বাস্থ্য-সুরক্ষা বিবেচনা করে আগামী ২১ এপ্রিল, ২০২৪ থেকে ২৭ এপ্রিল ২০২৪ পর্যন্ত সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্টের বিদ্যালয়সমূহ ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারগুলো বন্ধ থাকবে।

Tag:

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সেইভ করুন:

আমাদের সম্পর্কে জানুন:

South BD News 24

South BD News 24 is committed to publish the daily news of South Bengal based on authenticity, honesty and courage...

গলাচিপায় তিন নবজাতকের দুধের খরচ মেটাতে দিশেহারা অটোচালক বাবা

আরও ৭ দিন বাড়লো শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি

আপডেট সময়: ০৯:১২:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪