১১:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাউফলে হত্যা চেষ্টার মামলায় বগা ইউপি চেয়ারম্যান হাসান কারাগারে!

মো. রিয়াজুল ইসলাম, পটুয়াখালী: পটুয়াখালীর বাউফলে আ’লীগ নেতা রেজাউল করিমকে (৫৫) হত্যা চেষ্টার মামলায় বগা ইউপি চেয়ারম্যান ও বাউফল উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদারের ছেলে মাহমুদ হাসানকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সোমবার (১৯ ফেব্রুয়ারী) পটুয়াখালীর আমলী আদালতে দুই পক্ষের কৌশলীর মধ্যে শুনানী শেষে বিচারক আশিকুল ইসলাম আশিক ইউপি চেয়ারম্যান মাহমুদ হাসানসহ (৪০) মোট ৪ আসামীকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। ইউপি চেয়ারম্যান মাহমুদ হাসান পটুয়াখালী জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক। কারাগারে প্রেরণ করা অন্য ৩ আসামী হলেন শাহাবুদ্দিন আকন (৩৮), রাসেল হাওলাদার (৩৬) ও আশরাফ উদ্দিন (৩৩)।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২৩ সালের ২২ ডিসেম্বর আওয়ামী লীগ নেতা রেজাউল করিম নৌকা মার্কা’র উঠান বৈঠক থেকে বাড়ি ফেরার পথে তাকে উপর্যপুরি কুপিয়ে জখম করা হয়। পরে এ ঘটনায় ১৫ জনের নাম উল্লেখ করে মামলা হওয়ার পর আসামীরা মীমাংসার প্রতিশ্রুতি দিয়ে গত ৩ জানুয়ারী উচ্চ আদালত থেকে জামিন নেন। জামিনে আসার পর আদালতে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করায় সোমবার ইউপি চেয়ারম্যান মাহমুদ হাসান সহ ৪ আসামীকে কারাগারে প্রেরণ করা হয়।

Tag:

পটুয়াখালীর দশমিনায় নিজ ছেলেকে বিক্রি করে আইফোন কিনলেন বাবা! শিশুটিকে উদ্ধারে নেমেছে পুলিশ

বাউফলে হত্যা চেষ্টার মামলায় বগা ইউপি চেয়ারম্যান হাসান কারাগারে!

আপডেট সময়: ০৩:১৬:০৫ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪