১০:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভায়লা ফজলুল করিম মোল্লা মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

পটুয়াখালী প্রতিনিধিঃ বিভিন্ন আয়োজনে পটুয়াখালী সদর উপজেলার ভায়লা ফজলুল করিম মোল্লা মাধ্যমিক বিদ্যালয়ের ২৫ তম বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় বিদ্যালয়ের খেলার মাঠে বিদ্যালয়ের সভাপতি ও সদর উপজেলার নির্বাহী অফিসার ডাঃ সঞ্জীব দাশ এর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন জনপ্রশাসন মন্ত্রনালয়ের সাবেক সিনিয়র সচিব পাবলিক সার্ভিস কমিশনের সদস্য ফয়েজ আহম্মদ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ নূর কুতুবুল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আকমল হোসেন, দাতা সদস্য মো. এনায়েত হোসেন, কমলাপুর (উত্তর) ইউনিয়নের চেয়ারম্যান রুবেল আহম্মেদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শামিম হোসেন, সিনিয়র শিক্ষক মো. মোশারেফ হোসেন।

অনুষ্ঠানে ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষক-কর্মচারী, এসএসসি পরীক্ষার্থী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিকেলে পুরস্কার বিতরণ করা হয়। এ বছর এসএসসি পরীক্ষায় উক্ত বিদ্যালয় থেকে ৭৬ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহন করবে বলে প্রধান শিক্ষক মোঃ শামিম হোসেন জানান।

Tag:
জনপ্রিয়

গলাচিপায় বিদ্যালয়ের সামনে পুকুরে পড়ল ফুচকা ও ঝালমুড়ি বিক্রির গাড়ি, অল্পের জন্য রক্ষা পেল পাঁচ শিশুশিক্ষার্থী

ভায়লা ফজলুল করিম মোল্লা মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

আপডেট সময়: ১১:৩৩:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৪