০৮:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গলাচিপায় দীর্ঘদিন ধরে উত্ত্যক্তের অভিযোগের জেরে অষ্টম শ্রেণির ছাত্রীকে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি

পটুয়াখালীর গলাচিপায় দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করার অভিযোগের জেরে রাইসা ইসলাম নামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে। শনিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ছারছিনা খানকা এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ভুক্তভোগী রাইসা ইসলাম গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। তার পরিবারের অভিযোগ, আটখালী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আমিনুর ইসলামের কাছে গণিত বিষয়ে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে একই এলাকার সেলিম খানের ছেলে ইছা তার পথরোধ করে। এক পর্যায়ে তাকে কিল-ঘুষি মারার পাশাপাশি মাথায় আঘাত করা হয়।

রাইসা ও তার পরিবারের দাবি, অভিযুক্ত ইছা এর আগেও বিভিন্ন সময়ে তাকে উত্ত্যক্ত করেছে। এ কারণে কয়েক মাস ধরে বিদ্যালয় ও প্রাইভেট পড়তে যাতায়াতের ক্ষেত্রে নানা সমস্যার সম্মুখীন হতে হয়েছে তাকে। বিষয়টি নিয়ে রাইসার মা-বাবা একাধিকবার অভিযুক্তের পরিবারের কাছে অভিযোগ জানান। তখন ভবিষ্যতে এমন ঘটনা আর ঘটবে না বলে আশ্বস্ত করা হলেও শনিবার আবারও মারধরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন তারা।

বর্তমানে রাইসা গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। হাসপাতালের চিকিৎসক ডা. তুষার আহমেদ তার চিকিৎসা দিচ্ছেন।

রাইসার মা ও স্থানীয় ইউপি সদস্য গাজী সালমা বলেন, “এই ছেলের কারণে আমার মেয়ে কয়েক মাস ধরে ঠিকমতো বিদ্যালয় ও প্রাইভেটে যেতে পারেনি। আমরা একাধিকবার তার পরিবারের কাছে অভিযোগ জানিয়েছি। তারপরও আজ আমার মেয়েকে মারধর করা হয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই, যাতে আর কোনো মেয়েকে এভাবে হয়রানি ও হামলার শিকার হতে না হয়।”

রাইসার বাবা কাসেম শরিফ বলেন, “আমি একাধিকবার ছেলেটির পরিবারকে বিষয়টি জানিয়েছি। কিন্তু তারা আমার কথায় গুরুত্ব দেয়নি। এখন আমার মেয়েকে মারধর করা হয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।”

অভিযোগের বিষয়ে ইছার বাবা সেলিম খান বলেন, “আমি মানুষের মুখে ঘটনাটি শুনেছি। পুলিশ আমাদের বাড়িতেও এসেছিল।”

স্থানীয় সাবেক কাউন্সিলর রফিক খান বলেন, “বিষয়টি দুঃখজনক। তারপরও আমি দুই পক্ষের সঙ্গে আলোচনা করে কী করা যায়, তা দেখব।”

এ বিষয়ে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ বলেন, “এ ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে, একজন শিক্ষার্থীর নিরাপদে বিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত নিশ্চিত করতে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার।

Tag:
জনপ্রিয়

পটুয়াখালীতে সাবেক জিপি ও কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ নেতা শাহাবুদ্দিন গ্রেপ্তার, আদালতের নির্দেশে কারাগারে

গলাচিপায় দীর্ঘদিন ধরে উত্ত্যক্তের অভিযোগের জেরে অষ্টম শ্রেণির ছাত্রীকে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি

আপডেট সময়: ০১:৪৪:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬