০৩:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে রূপাতলী টোল প্লাজা এলাকায় ডিবি পুলিশের অভিযান, তিন কেজি গাঁজাসহ বরগুনার এক ব্যক্তি গ্রেপ্তার

বরিশালে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৩ কেজি গাঁজাসহ শ্রী সুজন সরকার (নামে এক ব্যক্তিকে) গ্রেপ্তার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

শুক্রবার (২৭ নভেম্বর) বিএমপি মিডিয়া সেলের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল কোতোয়ালি মডেল থানাধীন ২৪ নম্বর ওয়ার্ডের রূপাতলী দপদপিয়া টোল প্লাজা সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ‘মা স্টিল ফার্নিচার’-এর সামনে পাকা সড়কের ওপর থেকে ৩ কেজি গাঁজাসহ সুজন সরকারকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সুজন সরকার বরগুনা সদর থানাধীন ২ নম্বর গৌরীচন্না ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রোডপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের শ্রী নিরঞ্জন সরকার ও সুমিত্রা রানীর ছেলে।

বিএমপি মিডিয়া সেল আরও জানায়, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Tag:
জনপ্রিয়

খুলনার শিববাড়ী মোড়ে জুলাই স্মৃতিস্তম্ভে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা, মামলার প্রধান আসামি আকাশ গ্রেপ্তার

বরিশালে রূপাতলী টোল প্লাজা এলাকায় ডিবি পুলিশের অভিযান, তিন কেজি গাঁজাসহ বরগুনার এক ব্যক্তি গ্রেপ্তার

আপডেট সময়: ০১:৪৬:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬