আসন্ন ২০২৭ সালে পটুয়াখালী ড্রাইভার্স অ্যান্ড সরকারি কর্মচারী কল্যাণ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের (রেজি. নং- ৫/১ পি.ডি., তারিখ: ২৯/০১/১৯৯২ খ্রি.) ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনকে সামনে রেখে সাধারণ সম্পাদক পদে প্রার্থিতা ঘোষণা করেছেন মো. সুমন হাওলাদার। নির্বাচনে জয়ী হয়ে সমিতির সদস্যদের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে তিনি সকল সদস্যের দোয়া, ভালোবাসা ও আন্তরিক সমর্থন কামনা করেছেন।
মো. সুমন হাওলাদার পটুয়াখালী সদর উপজেলার জৈনকাঠী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে সুনাম, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে পটুয়াখালী পৌরসভার স্বাস্থ্য বিভাগে স্বাস্থ্য সহকারী হিসেবে কর্মরত রয়েছেন। পাশাপাশি তিনি বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
সাংগঠনিক কর্মকাণ্ডে অভিজ্ঞতা, সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক এবং জনকল্যাণমূলক কাজে সম্পৃক্ততার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সমিতির সার্বিক উন্নয়ন, সদস্যদের কল্যাণ ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে চান তিনি।
সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. সুমন হাওলাদার বলেন, “নির্বাচন আসবে যাবে, কিন্তু কর্মচারীদের পারস্পরিক ঐক্য ও অধিকার আদায়ের সংগ্রাম যেন কখনো থেমে না থাকে।” তিনি আরও বলেন, নির্বাচিত হলে সততা, নিষ্ঠা, স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে দায়িত্ব পালন করবেন। সমিতির প্রতিটি সদস্যের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং আর্থিক ও সাংগঠনিক উন্নয়ন নিশ্চিত করাই হবে তাঁর প্রধান লক্ষ্য।
তিনি মনে করেন, একটি কার্যকর ও কল্যাণমুখী সমবায় সমিতি গড়ে তুলতে সদস্যদের মধ্যে ঐক্য, পারস্পরিক আস্থা, বিশ্বাস ও সহযোগিতা অত্যন্ত জরুরি। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে সকল সদস্যের স্বার্থ ও কল্যাণকে প্রাধান্য দিয়ে সমিতিকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে চান তিনি।
আসন্ন নির্বাচনকে ঘিরে মো. সুমন হাওলাদার সমিতির সকল সম্মানিত সদস্যের কাছে দোয়া, আন্তরিক ভালোবাসা ও মূল্যবান সমর্থন প্রত্যাশা করেছেন।
মু. হেলাল আহম্মেদ রিপন, পটুয়াখালী: 











