০৮:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বাড়াতে কলাপাড়ায় দুর্যোগ ঝুকি হ্রাস মেলা ও মাঠ মহড়া অনুষ্ঠিত

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, উপকূলীয় জনগোষ্ঠীর দুর্যোগ প্রস্তুতি জোরদার এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পটুয়াখালীর কলাপাড়ায় দুর্যোগ ঝুঁকি হ্রাস মেলা ও ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে করণীয় বিষয়ে জনসচেতনতামূলক মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) বেলা ১১টায় কলাপাড়া উপজেলা প্রশাসন মাঠে বর্ণাঢ্য আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, বেসরকারি উন্নয়ন সংস্থা জাগোনারীর প্রধান নির্বাহী হোসনে আরা হাসিসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, উন্নয়নকর্মী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে পরিচালিত দুর্যোগ মোকাবিলাবিষয়ক মাঠ মহড়া। এতে ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় উপকূলীয় এলাকায় সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবিলা, ঝুঁকিপূর্ণ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া, উদ্ধার তৎপরতা পরিচালনা এবং জানমাল রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপের বাস্তব চিত্র তুলে ধরা হয়।

পাশাপাশি দুর্যোগের পূর্বপ্রস্তুতি, সতর্কসংকেত অনুসরণ, আশ্রয়কেন্দ্রে নিরাপদে অবস্থান, জরুরি পরিস্থিতিতে উদ্ধারকর্মীদের সহযোগিতা এবং দুর্যোগ-পরবর্তী করণীয় সম্পর্কে সাধারণ মানুষকে বাস্তবভিত্তিক ধারণা দেওয়া হয়।

এদিকে মেলায় দুর্যোগ ব্যবস্থাপনা, উদ্ধার কার্যক্রম, জরুরি সেবা ও দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি সম্পর্কে জনসাধারণকে সচেতন করতে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে ১৫টি স্টল স্থাপন করা হয়। এসব স্টলে দুর্যোগ মোকাবিলায় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম, উদ্ধার উপকরণ এবং জরুরি প্রস্তুতিমূলক কার্যক্রম প্রদর্শন করা হয়। দর্শনার্থীরা স্টলগুলো ঘুরে এসব বিষয়ে প্রয়োজনীয় তথ্য ও পরামর্শ গ্রহণ করেন।

আয়োজকরা জানান, উপকূলীয় অঞ্চল হওয়ায় পটুয়াখালীর কলাপাড়া ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসসহ নানা প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে রয়েছে। তাই দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে শুধু সরকারি উদ্যোগ নয়, সাধারণ মানুষের সচেতনতা, আগাম প্রস্তুতি এবং স্বেচ্ছাসেবীদের দক্ষতা বৃদ্ধি অত্যন্ত জরুরি।

বেসরকারি উন্নয়ন সংস্থা জাগোনারী ও কেয়ার বাংলাদেশ যৌথভাবে এ দুর্যোগ ঝুঁকি হ্রাস মেলা ও সচেতনতামূলক মাঠ মহড়ার আয়োজন করে।

Tag:
জনপ্রিয়

পটুয়াখালীতে সাবেক জিপি ও কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ নেতা শাহাবুদ্দিন গ্রেপ্তার, আদালতের নির্দেশে কারাগারে

প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বাড়াতে কলাপাড়ায় দুর্যোগ ঝুকি হ্রাস মেলা ও মাঠ মহড়া অনুষ্ঠিত

আপডেট সময়: ০৩:৫৭:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬