১২:০৮ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মির্জাগঞ্জে রাজনৈতিক মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও শ্রমিক লীগের দুই নেতা গ্রেপ্তার, পাঠানো হলো আদালতে

পটুয়াখালীর মির্জাগঞ্জে পুলিশের পৃথক অভিযানে রাজনৈতিক মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের একজন উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক পদপ্রত্যাশী এবং অন্যজন দেউলী সুবিদখালী ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি। তাঁদের বিরুদ্ধে থানায় রাজনৈতিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (২ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার দেউলী সুবিদখালী ইউনিয়নের পৃথক দুটি এলাকায় অভিযান পরিচালনা করে নিজ নিজ বাড়ি থেকে তাঁদের আটক করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. নাসির উদ্দিন (৪২) ও মো. হান্নান সরদার (৪২)।

পুলিশের তথ্য অনুযায়ী, নাসির উদ্দিন পূর্ব সুবিদখালী এলাকার বাসিন্দা। তিনি মৃত ইউনুস আলী সিকদারের ছেলে। তাঁর পৈতৃক বাড়ি একই ইউনিয়নের মেন্দিয়াবাদ এলাকার ৯ নম্বর ওয়ার্ডে। তিনি আওয়ামী লীগের সহযোগী সংগঠন উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক পদপ্রত্যাশী ছিলেন। আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনসহ পেনাল কোডের বিভিন্ন ধারায় তাঁর বিরুদ্ধে মির্জাগঞ্জ থানায় মামলা রয়েছে।

অন্যদিকে, গ্রেপ্তার হান্নান সরদার দেউলী গ্রামের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি হানিফ সরদারের ছেলে। স্থানীয়ভাবে তিনি দেউলী সুবিদখালী ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাঁর বিরুদ্ধেও পেনাল কোডের বিভিন্ন ধারায় মির্জাগঞ্জ থানায় রাজনৈতিক মামলা রয়েছে।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে থানায় একাধিক সুনির্দিষ্ট মামলা রয়েছে। তাঁদের গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

Tag:
জনপ্রিয়

কলাপাড়ায় বৈদ্যুতিক মোটর দিয়ে পানি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ৭০ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু, পরিবারে শোক

মির্জাগঞ্জে রাজনৈতিক মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও শ্রমিক লীগের দুই নেতা গ্রেপ্তার, পাঠানো হলো আদালতে

আপডেট সময়: ০৬:৩৭:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬