১২:০৮ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে এসআরবি-৬ এর অভিযানে বিপুল মা/দকসহ ব্যবসায়ী আটক, উদ্ধার ই/য়া/বা-গাঁ/জা ও নগদ টাকা

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা ও মাদক বিক্রির নগদ টাকাসহ নাইমুর রহমান নামে এক ব্যক্তিকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬-এর ভাটিয়াপাড়া ক্যাম্প। অভিযানে তাঁর কাছ থেকে ১ হাজার ৩৮০ পিস ইয়াবা, ৭০০ গ্রাম গাঁজা এবং নগদ ১ লাখ ৬৯ হাজার ১৫০ টাকা উদ্ধার করা হয়েছে। এ সময় একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

মঙ্গলবার (৩ নভেম্বর) এসআরবি-৬-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কাশিয়ানী উপজেলার ভাট্টাইধোপা এলাকার মাজরা বাজার সরকারি মার্কেটের সামনে অভিযান পরিচালনা করে এসআরবি-৬-এর ভাটিয়াপাড়া ক্যাম্পের সদস্যরা। এ সময় সন্দেহভাজন মাদক ব্যবসায়ী নাইমুর রহমানকে আটক করা হয়। তবে তাঁর সঙ্গে থাকা অপর এক ব্যক্তি কৌশলে পালিয়ে যেতে সক্ষম হন।

অভিযানকালে আটক ব্যক্তির কাছ থেকে ১ হাজার ৩৮০ পিস ইয়াবা, ৭০০ গ্রাম গাঁজা, মাদক বিক্রির নগদ ১ লাখ ৬৯ হাজার ১৫০ টাকা এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

এসআরবি আরও জানায়, এ ঘটনায় আটক নাইমুর রহমান ও পলাতক ওই ব্যক্তির বিরুদ্ধে কাশিয়ানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রমের জন্য আটক ব্যক্তি ও জব্দ করা আলামত পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Tag:
জনপ্রিয়

কলাপাড়ায় বৈদ্যুতিক মোটর দিয়ে পানি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ৭০ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু, পরিবারে শোক

গোপালগঞ্জে এসআরবি-৬ এর অভিযানে বিপুল মা/দকসহ ব্যবসায়ী আটক, উদ্ধার ই/য়া/বা-গাঁ/জা ও নগদ টাকা

আপডেট সময়: ১০:১৬:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬