০১:৫৪ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পটুয়াখালীতে ২২ হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্থ; কৃষকদের আহাজারি

জালাল আহমেদ, পটুয়াখালীঃ পটুয়াখালীতে ঘূর্নিঝড় মিধিলি’র প্রভাবে অতি বৃষ্টির কারনে ১৮ হাজার ৮২২ হেক্টর রোপা আমনসহ ২২ হাজার ৭৬২ হেক্টর খেসারি, শাকসবজি, মরিচ, সরিষা ও তরমুজ ফসলের ক্ষতি হয়েছে। টাকার পরিমানে ক্ষতি হয়েছে ৪৭ কোটি ৭৫ লক্ষ ৪০ হাজার টাকা। এতে ৪৪ হাজার ৯০৬ টি কৃষক পরিবার ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ নজরুল ইসলাম নিশ্চিত করেছেন।

গত ১৬ ও ১৭ নভেম্বর দুদিনের ঘূর্ণিঝড় মিধিলি’র প্রভাবে অতিরিক্ত বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়ায় জেলার ৮টি উপজেলায় ১ লাখ ৯৬ হাজার ৯৭৪ হেক্টর জমির রোপা আমন আংশিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। যা ক্ষতির শতকরা হার ১৫ পার্সেন্ট। টাকার হিসাবে ক্ষতি ৩৫ কোটি ৯৯ লক্ষ টাকা। ক্ষতিগ্রস্থ কৃষক পরিবার হচ্ছে ৩২, ৪৫৯। এ ঘূর্নিঝড়ে আবাদকৃত ৪৫০০ হেক্টর খেসারি ডালের মধ্যে আক্রান্ত হয়েছে ৩০০০ হেক্টর। টাকায় ক্ষতি হয়েছে ৪ কোটি ৮০ লক্ষ টাকা। ক্ষতিগ্রস্থ কৃষক ৪ হাজার। আবাদকৃত শাকসবজির ক্ষতি হয়েছে ২০০ হেক্টর। টাকায় ক্ষতি হয়েছে ৬ কোটি ৯৬ লক্ষ টাকা। ক্ষতিগ্রস্থ কৃষক ৮৪৪৭ জন। ৮০ হেক্টর মরিচ আবাদের ক্ষতির পরিমান ৮ হেক্টর। টাকায় ক্ষতি ৪০ লক্ষ টাকা। ক্ষতিগ্রস্থ কৃষক ৫০ জন। এছাড়া আবাদকৃত সরিষা শস্যের আক্রান্তের পরিমান ১৮ হেক্টর। টাকায় ক্ষতি ২৪ হাজার টাকা। ক্ষতিগ্রস্থ কৃষক হচ্ছে ৬২ জন। ১৫০ হেক্টর আবাদ তরমুজের আক্রান্তের পরিমান ১০০ হেক্টর। টাকায় ক্ষতি ৩০ লক্ষ টাকা। এতে ৫০০ কৃষক ক্ষতির শিকার হয়েছেন বলে জেলা কৃষি সম্প্রসারন বিভাগের উপ-পরিচালক মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত প্রতিবেদনে জানা গেছে। পটুয়াখালী সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের শংকরপুর গ্রামের কৃষক মো. আল-আমিন জানান, ঘূর্নিঝড়ে ৯০ শতাংশ জমিতে লাগানো লাউগাছ, বেগুন চারা, পেপে গাছ, শসা ও টমেটো প্রায় সম্পূর্ন নষ্ট হয়ে গেছে। ২ কানি জমিতে রোপা আমনের তিন ভাগের একভাগ নষ্ট হয়েছে। পথের ভিখারী হয়েছি বললেন কৃষক আল- আমিন।

Tag:

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সেইভ করুন:

আমাদের সম্পর্কে জানুন:

South BD News 24

South BD News 24 is committed to publish the daily news of South Bengal based on authenticity, honesty and courage...

পাথরঘাটায় চাঞ্চ*ল্যকর সুজন হ*ত্যা মামলার চার অভিযুক্ত র‍্যাব এর অভিযানে গ্রে*ফতার

পটুয়াখালীতে ২২ হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্থ; কৃষকদের আহাজারি

আপডেট সময়: ০২:৪০:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০২৩