০৬:৫০ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীর গলাচিপায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্‌যাপন

গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পটুয়াখালীর গলাচিপায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) সকালে গণঅধিকার পরিষদের গলাচিপা উপজেলা শাখার উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় পৌরমঞ্চে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় গণঅধিকার পরিষদের গলাচিপা উপজেলা শাখার সাবেক আহ্বায়ক হাফিজুর রহমান সভাপতিত্ব করেন। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা যুব অধিকার পরিষদের সহ-সভাপতি মহিবুল্লাহ এনিম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গণঅধিকার পরিষদের গলাচিপা উপজেলা শাখার সাবেক সদস্য সচিব মো. জাকির হোসেন মুন্সি, পৌর সভাপতি ও সাবেক যুগ্ম আহ্বায়ক মো. সোহেব মাস্টার, মো. রেজাউল হাওলাদার, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মো. আরিফ বিল্লাহ, উপজেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আমির হোসেন ও সাধারণ সম্পাদক মো. নাজমুল হোসেনসহ অন্যরা।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, “১২ ফেব্রুয়ারি আপনারা আমাদের দলের প্রার্থী নুরুল হক নুরকে ভোট দিয়ে বিজয়ী করেছেন। আমাদের দলে কোনো ভূমিদস্যু, চাঁদাবাজ ও সন্ত্রাসী নেই। এ কারণে এ এলাকার মানুষ শান্তিতে আছেন।”

বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন শেষ হয়।

Tag:
জনপ্রিয়

খুলনার খালিশপুরে পুলিশের অভিযানে চারটি চোরাই মোটরসাইকেল উদ্ধার, চুরি মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২

পটুয়াখালীর গলাচিপায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্‌যাপন

আপডেট সময়: ০৫:১৮:১৯ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬