০১:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পূজায় বিশৃঙ্খলা ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির সুযোগ দেওয়া হবে না: দুমকিতে আলতাফ হোসেন চৌধুরী এমপি

আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ যাতে দেশে বিশৃঙ্খলা ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী।

তিনি বলেন, একটি মহল পূজা উৎসবকে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। তারা এখন থেকে ডিসেম্বর পর্যন্ত অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং দেশে সংঘাত বাধিয়ে সেই সুযোগে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করবে। তবে তাদের সেই চেষ্টা সফল হবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সাধারণ মানুষ সজাগ রয়েছে।

আসন্ন স্থানীয় নির্বাচন প্রসঙ্গে আলতাফ হোসেন চৌধুরী বলেন, দল যাঁকে মনোনয়ন দেবে, সবাইকে তাঁর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে পটুয়াখালীর দুমকি উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের সাতানী আমির উদ্দিন স্মৃতি মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা বিএনপির অন্যতম সদস্য মো. জহিরুল ইসলাম খোকনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওয়াহিদ সরোয়ার কালাম, জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অধ্যাপক ড. মো. দেলোয়ার হোসেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান, কেন্দ্রীয় তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক জে এম আনিসুর রহমান, পটুয়াখালী জেলা মহিলা দলের সাবেক সভানেত্রী অধ্যাপক লায়লা ইয়াসমিন, জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সভানেত্রী জেসমিন জাফর, পটুয়াখালী জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান এবং দুমকি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মতিউর রহমান দীপুসহ অনেকে।

সমাবেশে উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Tag:
জনপ্রিয়

আপডেট সময়: ১১:২৩:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬