০৪:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দুমকিতে খেজুর গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক বৃদ্ধের মৃত্যু

মো. রিয়াজুল ইসলাম, দুমকি, পটুয়াখালীঃ শীতের আগমনে খেজুর গাছ থেকে রস সংগ্রহ করার জন্য গাছ ছিলতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে পটুয়াখালীর দুমকীতে ইউনুস প্যাদা (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুর ১ টার দিকে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের হাওলাদার বাড়ি সংলগ্ন এলাকায় একটি খেজুর গাছে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রস সংগ্রহের জন্য খেজুর গাছ কাটতে গিয়ে গাছের ডেগুয়া (ডাল) পাশে থাকা বিদ্যুৎ লাইনের ওপর পড়ে যায়। এতে সাথে সাথে ইউনুস প্যাদা বিদ্যুৎপৃষ্ট হয়ে পরেন। পরে প্রতিবেশীরা তাকে গাছ থেকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান ঘটনার সত্যতা স্বীকার করেন।

প্রসঙ্গত, ইউনুস প্যাদা দুমকির শ্রীরামপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সিকান্দার প্যাদার ছেলে। তিনি উপজেলার নতুন বাজারে পূর্বে ব্যবসা বাণিজ্য করতেন।

Tag:
জনপ্রিয়

দুর্গোৎসবের প্রস্তুতি, মির্জাগঞ্জের সুবিদখালী বাজার পূজা উদযাপন কমিটির সভাপতি নিখিল চন্দ্র, সম্পাদক সুব্রত সাহা

দুমকিতে খেজুর গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক বৃদ্ধের মৃত্যু

আপডেট সময়: ০৫:০৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩