১২:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাকের ধাক্কায় মির্জাগঞ্জে ইউপি সদস্য নিহত; আহত-৩

মোঃ রিয়াজ হোসেন, মির্জাগঞ্জ, পটুয়াখালীঃ পটুয়াখালীর মির্জাগঞ্জে ট্রাকের ধাক্কায় মনিন্দ্র (৬০) নামের এক ইউপি সদস্য নিহত হয়েছেন বলে জানা গেছে।

বুধবার(৮ নভেম্বর) সকাল ৭ টার দিকে উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন বরগুনা-বাকেরগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় কাকড়াবুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম মিয়া ও ইউপি সদস্য মনিন্দ্র সহ আরো দুজন গুরুতর আহত হন। আহতরা হলেন- কাকড়াবুনিয়া গ্রামের সোবাহান ফকিরের ছেলে নুরুজ্জামান, চান্দুখালী গ্রামের পনু মিয়ার ছেলে সাইফুল(২৩)।

সরেজমিনে গিয়ে প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, নিহত ইউপি সদস্য মনিন্দ্র ও ইউপি চেয়ারম্যান সেলিম মিয়া রাস্তার পাশে স্থানীয় বেলালের হোটেলের সামনে দাঁড়িয়ে মোটরসাইকেলে অবস্থান করা নুরুজ্জামান এর সাথে কথা বলছিলেন। এ সময় পূর্ব দিক থেকে আসা একটি খালি ট্রাক বেপরোয়া গতিতে এসে তাদেরকে ধাক্কা দিলে তারা ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে অবস্থা গুরুতর দেখে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসারত অবস্থায় ইউপি সদস্য মনিন্দ্র’র মৃত্যু হয়।

মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag:
জনপ্রিয়

দুর্গোৎসবের প্রস্তুতি, মির্জাগঞ্জের সুবিদখালী বাজার পূজা উদযাপন কমিটির সভাপতি নিখিল চন্দ্র, সম্পাদক সুব্রত সাহা

ট্রাকের ধাক্কায় মির্জাগঞ্জে ইউপি সদস্য নিহত; আহত-৩

আপডেট সময়: ০৮:৫৭:২৪ পূর্বাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩