০৫:২৩ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীতে অসুস্থ মাকে দেখতে যাবার পথে ছেলের মৃত্যু, দুইদিন পরে মায়ের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া

  • জালাল আহমেদ:
  • আপডেট সময়: ০৯:০৬:০৬ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

পটুয়াখালী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় এলাকা নিবাসী বিশিষ্ট রাজনীতিবিদ মরহুম আশরাফ আলী খান এর সহধর্মিণী ও দুই দিন আগে স্ট্রোকে মৃত্যুবরনকারী মুশফিকুর  রহমান মামুন খানের মাতা সাবেক সমাজসেবা কর্মকর্তা মিসেস আলম আরা খান আজ রোববার দুপুর ১ টায় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

উল্লেখ্য, আলম আরা খানের মৃত্যুর দুই দিন আগে তাঁর বড় ছেলে মুশফিকুর রহমান মামুন খান বৃহষ্পতিবার  দিবাগত রাতে হাসপাতালে মায়ের কাছে যাবার পথে স্ট্রোক করে না ফেরার দেশে চলে গেছেন। স্বজনদেরসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রবিবার বাদ আসর বড় জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমার জানাজা নামাজ শেষে পৌরসভা মুসলিম গোড়স্থানে তাকে দাফন করা হয়। জানাজা নামাজ পরিচালনা করেন বড় জামে মসজিদের খতিব জেলা ইমাম পরিষদের সভাপতি আলহাজ্ব মাওলানা মো. আবু সাঈদ।

এ সময় উপস্থিত ছিলেন মরহুমার মেজ ছেলে মোস্তাফিজুর রহমান ইমন খান, ছোট ছেলে কাতার প্রবাসী আশফাকুর রহমান রাসেল খান ও মামুন খানের ছেলে মোসাব্বির খানসহ বিপুল সংখ্যক মুসুল্লী।

মৃত্যুকালে মরহুমার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি ২ ছেলে ও ১ মেয়ে ফাহমিদা আফরিন খানসহ বহু আত্মীয় স্বজন ও গুনগ্রহী রেখে গেছেন। দুইদিনে মা ও ছেলের মৃত্যুতে এলাকাসহ পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

Tag:
জনপ্রিয়

পটুয়াখালীর গলাচিপায় পুলিশের অভিযানে ১০০ গ্রাম গাঁ/জা/সহ যুবক গ্রে/প্তার; মা/দক/দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মা/মলা

পটুয়াখালীতে অসুস্থ মাকে দেখতে যাবার পথে ছেলের মৃত্যু, দুইদিন পরে মায়ের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া

আপডেট সময়: ০৯:০৬:০৬ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬