০৭:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আমন আবাদের টার্গেট পূরণ সহ বিভিন্ন এজেন্ডা নিয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পটুয়াখালীর বিভাগীয় মাসিক সভা

  • জালাল আহমেদ:
  • আপডেট সময়: ০৪:০৫:০৮ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে

আমন আবাদের লক্ষ্যমাত্রা অর্জন ও কৃষি উপকরণ সার, বীজ ও কীটনাশকসহ কৃষি সংক্রান্ত বিভিন্ন এজেন্ডা নিয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি পটুয়াখালীর বিভাগীয় মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) বেলা ১১ টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পটুয়াখালীর উপপরিচালকের কার্যালয়ের সম্মেলন কক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি পটুয়াখালীর উপপরিচালক ড. মোহাম্মদ আমানুল ইসলাম এর সভাপতিত্বে মাসিক সভায় এজেন্ডাভিত্তিক বিশেষ করে আমন আবাদের টার্গেট বাস্তবায়ন ও সার, বীজ ও কীটনাশকসহ বিভিন্ন উপকরণ যথাযথ ব্যবস্থাপনায় আলোচনা করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কার্যালয়ের অতিরিক্ত উপপরিচাল (শস্য) মো. শাহাদাত হোসেন, অতিরিক্ত উপপরিচালক (পিপি) এইচ এম শামীম, অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) নাজনীন আক্তার, সদর উপজেলা কৃষি অফসার মো. নাজমুল ইসলাম মজুমদার, বাউফল উপজেলা কৃষি অফিসার মো. মিলন, রাঙ্গাবালী উপজেলা কৃষি অফিসার মো. আসাদুজ্জামান, কলাপাড়া উপজেলা কৃষি অফিসার আরাফাত হোসেন, গলাচিপা উপজেলা কৃষি অফিসার আরজু আক্তার, দশমিনা উপজেলা কৃষি অফিসার মো. জাফর আহমেদ, মির্জাগঞ্জ উপজেলা কৃষি অফিসার মো. আবদুল্লাহ আল মামুন, সদরের অতিরিক্ত কৃষি অফিসার মোর্শেদা আক্তার মিমিসহ মাঠ পর্যায়ের অন্যান্য কৃষি সম্প্রসারণ কর্মকর্তাবৃন্দ। 

সভায় সভাপতি উপপরিচালক ড. মোহাম্মদ আমানুল ইসলাম পটুয়াখালী জেলায় আমন আবাদের লক্ষ্যমাত্রা অর্জনে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সকল কর্মকর্তাকে  আন্তরিকভাবে কার্যক্রম পরিচালনা করার আহবান জানান। আমন ফসল উৎপাদনে কৃষক- কৃষাণীরা তাদের প্রয়োজনীয় সার, বীজ ও কিটনাশক পেতে পারে সে ব্যাপারে নজর রাখারও কথা বলেন কৃষি সম্প্রসারন অধিদপ্তর, খামারবাড়ি পটুয়াখালীর উপপরিচালক ড.মোহাম্মদ আমানুল ইসলাম। 

উল্লেখ্য, পটুয়াখালী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয় সূত্রে জানা গেছে, এ বছর জেলায় আমন আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লক্ষ ৮৯ হাজার ৮৩৮ হেক্টর জমি। এ লক্ষ্যমাত্রার মধ্যে ১ লক্ষ ৩৯ হাজার ৯৫ হেক্টর জমিতে আমন আবাদ হয়েছে। যা শতকরা ৭৩ ভাগ আবাদ হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Tag:

বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা সহ নানা আয়োজনের মধ্য দিয়ে পটুয়াখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আমন আবাদের টার্গেট পূরণ সহ বিভিন্ন এজেন্ডা নিয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পটুয়াখালীর বিভাগীয় মাসিক সভা

আপডেট সময়: ০৪:০৫:০৮ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬