১১:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রাবনী শুক্লাদশমী ও ঝুলন পূর্ণিমা উপলক্ষে পটুয়াখালীর শ্রীশ্রী মদনমোহন জিউর আখড়াবাড়িতে চলছে মহানাম যজ্ঞ সংকীর্ত্তন

“সত্য, সেবা, নীতি, ধর্ম জীবনের চারি কর্ম” এ স্লোগান নিয়ে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠাতা পরমারাধ্য গুরুদেব পরিব্রাজকাচার্য্যবর শ্রীশ্রীমদ দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের ৫২তম তিরোভাব শ্রাবনী শুক্লাদশমী ও ঝুলন পূর্ণিমা উপলক্ষে পটুয়াখালীর পুরান বাজার শ্রীশ্রী মদনমোহন জিউর আখড়াবাড়ি মন্দিরে শ্রীগুরু সঙ্ঘের আয়োজনে চলছে শ্রীশ্রীতারকব্রক্ষ্ম মহানাম সংকীর্ত্তণ ও তিরোভাব উৎসব।

সুমধুর নাম কীর্ত্তণ পরিবেশনায় রয়েছেন খুলনার প্রভু নিতাই সম্প্রদায়, ভোলার বিনোদ বিহারী সম্প্রদায়, সাতক্ষীরার বাবা ভোলানাথ সম্প্রদায়, মানিকগঞ্জের লক্ষ্মি নারায়ন সম্প্রদায়, গোপালগঞ্জের প্রভু প্রিয়া সম্প্রদায়, মাগুরার শ্যামা সম্প্রদায়, খুলনার অদ্বৈত সম্প্রদায় ও পটুয়াখালীর কানু গোপাল সম্প্রদায়।

এ উৎসবে সকলের সহযোগীতা কামনা করেছেন শ্রীগুরু সঙ্ঘ পটুয়াখালীর সভাপতি এ্যাড. কমল দত্ত ও সাধারণ সম্পাদক শ্রী জগদীশ কর্মকারসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

এ মহানাম কীর্ত্তণ চলবে আগামীকাল ২৭ আগস্ট বৃহষ্পতিবার পর্যন্ত। বধুয়া কমিউনিটি সেন্টারে ভক্তদের মাঝে অন্ন প্রসাদ বিতরণেরও ব্যবস্থা রয়েছে।

Tag:

পটুয়াখালীর গলাচিপায় বন বিভাগের অভিযানে ১৭টি সন্ধি কচ্ছপসহ ১ জন আ/টক; বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মা/মলা

শ্রাবনী শুক্লাদশমী ও ঝুলন পূর্ণিমা উপলক্ষে পটুয়াখালীর শ্রীশ্রী মদনমোহন জিউর আখড়াবাড়িতে চলছে মহানাম যজ্ঞ সংকীর্ত্তন

আপডেট সময়: ০৮:০৭:০৯ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬