১১:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করলেন বাউফলের হাফেজ জাকারিয়া

বিশ্বের ১৩৩টি দেশের ৩৩৪ জন প্রতিযোগীকে পেছনে ফেলে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন পটুয়াখালীর বাউফল উপজেলার হাফেজ নূরুদ্দিন জাকারিয়া। পবিত্র কোরআন হিফজ ও তেলাওয়াতে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে তিনি এ গৌরব অর্জন করেন।

হাফেজ নূরুদ্দিন জাকারিয়া বাউফল উপজেলার ধুলিয়া ইউনিয়নের আলোকী চাঁদকাঠি গ্রামের কৃতী সন্তান। তিনি বর্তমানে ঢাকার রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার শিক্ষার্থী।

আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় বিশ্বের ১৩৩টি দেশের ৩৩৪ জন প্রতিযোগী অংশ নেন। প্রতিযোগিতায় অসাধারণ দক্ষতা প্রদর্শন করে হাফেজ জাকারিয়া প্রথম স্থান অর্জন করেন। তাঁর এ সাফল্যে বাউফল ও পটুয়াখালীর সর্বস্তরের মানুষের মধ্যে আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা জানান, হাফেজ নূরুদ্দিন জাকারিয়ার এ অর্জন শুধু তাঁর পরিবার বা বাউফলের জন্য নয়, বরং পুরো বাংলাদেশের জন্য গর্বের বিষয়। তাঁর সাফল্যে পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীরা মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছেন।

তাঁর পরিবার ও শিক্ষকরা জানান, ভবিষ্যতে তিনি যেন দ্বীনি জ্ঞানচর্চা অব্যাহত রেখে দেশের জন্য আরও সুনাম বয়ে আনতে পারেন—এটাই তাঁদের প্রত্যাশা। তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ ও সফলতার ধারাবাহিকতা কামনা করেছেন তাঁরা।

Tag:
জনপ্রিয়

দুর্গোৎসবের প্রস্তুতি, মির্জাগঞ্জের সুবিদখালী বাজার পূজা উদযাপন কমিটির সভাপতি নিখিল চন্দ্র, সম্পাদক সুব্রত সাহা

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করলেন বাউফলের হাফেজ জাকারিয়া

আপডেট সময়: ০৭:১৬:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬