১১:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মির্জাগঞ্জে জুলাই যোদ্ধাদের স্মরণে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

পটুয়াখালীর মির্জাগঞ্জে বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া বীর যোদ্ধাদের স্মরণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই কর্মসূচি পালিত হয়।

​উপজেলা বিএনপির সহ-সভাপতি আনোয়ার হোসেন সিকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি ও বক্তা হিসেবে বক্তব্য দেন বরিশাল ব্রজমোহন কলেজের সাবেক ভিপি ও রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক পরিচালক মো. জাফর ইমাম সিকদার, ড্যাব কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক সাইফুল আলম রঞ্জু, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট মো. মহসিন উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সদস্য অধ্যাপক মোস্তাফিজুর রহমান, সহ-সভাপতি আমিনুল ইসলাম খোকন এবং যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল মৃধা। এছাড়াও সভায় বৈষম্যবিরোধী আন্দোলনে আহত জুলাই যোদ্ধারা তাদের অভিজ্ঞতা তুলে ধরে বক্তব্য দেন।

​উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসাইন ফরাজীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মনির, সাবেক দপ্তর সম্পাদক কাইফুর রহমান জাকির, যুবদলের সাবেক সভাপতি নুর হোসেন মৃধা, যুবদলের আহ্বায়ক গাজী রাশেদ শামস, সদস্য সচিব গাজী আতাউর রহমান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. রফিকুল ইসলাম, ছাত্রদলের সভাপতি আবুল বাশার মোখলেচ, সাধারণ সম্পাদক নাজমুল মৃধা এবং সুবিধাখালী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সাব্বির হোসেন ফরাজীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা।

​আলোচনা সভা শেষে জুলাই আন্দোলনের বীর যোদ্ধাদের মাঝে সম্মাননা ও পুরস্কার বিতরণ করা হয়।

Tag:

আপডেট সময়: ০৬:২৫:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬