০৩:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত ৬ তলা একাডেমিক ভবনের উদ্বোধন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন (২য় পর্যায়) ১ম সংশোধিত” শীর্ষক প্রকল্পের আওতায় নির্মিত ৬ তলা একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে।

অদ্য বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল সাড়ে ৯ টায় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম হেমায়েত জাহান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ও ফলক উন্মোচনের মাধ্যমে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো- ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এবিএম সাইফুল ইসলাম, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান।

এ সময় অন্যান্যের মধ্যে বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রারসহ শিক্ষক,কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

১০ কোটি ৩ লক্ষ টাকা ব্যয়ে এ প্রকল্পটি বাস্তবায়ন করে বিশ্ববিদ্যালয় পরিকল্পনা উন্নয়ন ও ওয়ার্কস বিভাগ। অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মিত এই আধুনিক অবকাঠামোটি শিক্ষার্থীদের শিক্ষাজীবন ও গবেষণার মান উন্নত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিভিন্ন অনুষদের ক্লাসরুমের সংকট পুরোপুরি দূর হবে।

পরে এইচ আর ক্লাবের আয়োজনে বৃক্ষরোপণ ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম হেমায়েত জাহান।

১০ টায় বিজনেস এডমিনিস্ট্রেশন অনুষদের আয়োজনে নবনিযুক্ত প্রো- ভাইস চ্যান্সেলর ও ট্রেজারারকে দেয়া এক সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম হেমায়েত জাহান।

অনুষদের ডিন প্রফেসর ড. বদিউজ্জামান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো- ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এবিএম সাইফুল ইসলাম, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডিন কাউন্সিলের আহ্বায়ক প্রফেসর ড. মো: নুরুল আমিন, সিএসই অনুষদের ডিন প্রফেসর ড. খোকন হোসেন, রেজিস্ট্রার প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন, প্রক্টর প্রফেসর আবুল বাশার খান, প্রফেসর ড. মো: জাকির হোসেন প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে নবনিযুক্ত প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এবিএম সাইফুল ইসলাম ও ট্রেজারার প্রফেসর ড মোহাম্মদ আতিকুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

Tag:

আপডেট সময়: ০২:১২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬