০৩:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পালিয়েও রক্ষা হলোনা, বরিশাল থেকে গ্রেফতার মির্জাগঞ্জের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা রাতিন!

পটুয়াখালীর মির্জাগঞ্জে নিষিদ্ধ সংগঠনের পক্ষে সন্ত্রাসী কর্মকাণ্ডের ষড়যন্ত্র এবং জননিরাপত্তা বিঘ্নিত করার প্ররোচনার অভিযোগে মো. রাতিন জোমাদ্দার (২৩) নামের এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। গত

মঙ্গলবার (২৮ জুলাই) বরিশাল মহানগরীর নতুল্লাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রাতিন জোমাদ্দার মির্জাগঞ্জ উপজেলার উত্তর আমড়াগাছিয়া এলাকার মো. আব্দুল কাদের জোমাদ্দারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (২৫ জুলাই) রাত পৌনে ৯টার দিকে উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের চালিতাবুনিয়া ব্রিজ এলাকায় একদল ব্যক্তি নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম সচল রাখা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করার উদ্দেশ্যে সমবেত হন। স্বাধীন রাষ্ট্রের সংহতি, সার্বভৌমত্ব এবং জননিরাপত্তা বিপন্ন করার লক্ষে ব্যানার তৈরি করে তাঁরা অপরাধমূলক ষড়যন্ত্র ও প্ররোচনা চালান বলে অভিযোগ রয়েছে। এছাড়া এলাকায় আতঙ্ক সৃষ্টির মাধ্যমে নিজেদের শক্তির জানান দেওয়ারও পরিকল্পনা ছিল তাদের।

এর আগে গত ২৫ জুলাই রাতে রাতিন জোমাদ্দারের নেতৃত্বে একটি নিষিদ্ধ সংগঠনের ব্যানারে উপজেলায় বিক্ষোভ মিছিল বের করা হয়। এর আগেও গত ৫ জুন একই ব্যক্তির নেতৃত্বে আরেকটি মিছিলের তথ্য পাওয়া গেছে।

এ ঘটনায় ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের (সংশোধনী-২০১৩) সংশ্লিষ্ট ধারায় মির্জাগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান জানান, “গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। মামলার তদন্ত অব্যাহত থাকার পাশাপাশি এজাহারভুক্ত অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।”

Tag:

ভালোবাসা আর পরিশ্রমে গড়া এক উদ্যোক্তার অনুপ্রেরণাদায়ী গল্প

পালিয়েও রক্ষা হলোনা, বরিশাল থেকে গ্রেফতার মির্জাগঞ্জের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা রাতিন!

আপডেট সময়: ০২:৩৯:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬