১২:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালী পৌর বিদ্যানিকেতনের ভবন ও ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন

  • জালাল আহমেদ:
  • আপডেট সময়: ০৫:০৬:২৯ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

পটুয়াখালী পৌর শহরে আধুনিক ও মানসম্মত শিক্ষার পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে ‘পটুয়াখালী পৌর বিদ্যানিকেতন’-এর ভবন ও ক্যাম্পাস নির্মাণ কাজের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) সকালে শহরের প্রাণকেন্দ্র হাউজিং মাঠ এলাকায় পটুয়াখালী পৌরসভার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পটুয়াখালীর জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।

উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক ড. মুহাম্মদ শহীদ হোসেন চৌধুরী বলেন, “একটি জাতির উন্নয়নের মূল ভিত্তি হলো শিক্ষা। আধুনিক, নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের শিক্ষা প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পটুয়াখালী পৌর বিদ্যানিকেতন ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য, দক্ষ ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে উল্লেখযোগ্য অবদান রাখবে বলে আমি বিশ্বাস করি।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী পৌরসভার পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ- পরিচালক উপসচিব মো. জুয়েল রানা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা-আইসিটি) মোহাম্মদ তারেক হাওলাদার।

এছাড়াও জেলা শিক্ষা কর্মকর্তা, পৌরসভার বিভিন্ন কর্মকর্তা, সুধীজন এবং জেলার গণ্যমান্য ব্যক্তিরা ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পৌর প্রশাসক জানান, নতুন ভবন ও ক্যাম্পাস নির্মাণের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য আধুনিক শিক্ষা উপযোগী অবকাঠামো, উন্নত শ্রেণিকক্ষ এবং একটি সুন্দর শিক্ষার পরিবেশ নিশ্চিত করা হবে। এতে পটুয়াখালী পৌর শহরের শিক্ষা ব্যবস্থার আরও উন্নয়ন ঘটবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।

Tag:

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সেইভ করুন:

আমাদের সম্পর্কে জানুন:

South BD News 24

South BD News 24 is committed to publish the daily news of South Bengal based on authenticity, honesty and courage...

ঝড়ের কবলে বঙ্গোপসাগরে ট্রলারডুবি, নিখোঁজ-৬

পটুয়াখালী পৌর বিদ্যানিকেতনের ভবন ও ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন

আপডেট সময়: ০৫:০৬:২৯ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬