১২:২৩ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

অবশেষে ধরা পড়ল গলাচিপার দোকান ও পানির মিটার চুরির অভিযুক্ত

গলাচিপায় সম্প্রতি সংঘটিত একাধিক দোকান চুরি এবং পৌরসভার পানির মিটার চুরির ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে আজ হাতেনাতে আটক করা হয়েছে। সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মালামাল চুরির সময় তাকে স্থানীয়রা আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করেন।

উল্লেখ্য, গত ২৭ তারিখ রাত প্রায় ৪টার দিকে কয়েকটি পানির মিটার চুরির ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে একজন ব্যক্তিকে দেখা গেলেও তখন তাকে স্পষ্টভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। আজকের আটকের পর পূর্বের ঘটনাগুলোর সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত করবে পুলিশ।

স্থানীয়দের দাবি, অভিযুক্ত ব্যক্তি পৌরসভার ময়লার গাড়ি ব্যবহার করে চলাফেরা করতেন, ফলে অনেকেই তাকে পৌরসভার পরিচ্ছন্নতাকর্মী বলে মনে করতেন।

এ বিষয়ে বর্তমান পৌর প্রশাসকের দায়িত্বে থাকা গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হককে অবহিত করা হলে তিনি তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেন। এর আগে তিনি পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের ডেকে পরিচয় যাচাইয়ের উদ্যোগ নিলেও তখন অভিযুক্তকে শনাক্ত করা সম্ভব হয়নি।

উল্লেখ্য, গলাচিপা উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. বাপ্পী মিয়ার গলাচিপা গার্লস স্কুল রোড এলাকাসহ বিভিন্ন স্থান থেকে মোট চারটি পানির মিটার চুরি হয়েছিল। আজ আটক হওয়া ব্যক্তিকে গলাচিপা থানায় সোপর্দ করা হয়েছে।

ইউএনও আবুজর মো. ইজাজুল হক বলেন, “আইন অনুযায়ী তদন্ত করে দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” তিনি এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন বলে জানান।

স্থানীয় অনেক বাসিন্দা ইউএনওর দ্রুত পদক্ষেপ ও আইনশৃঙ্খলা রক্ষায় সক্রিয় ভূমিকার প্রশংসা করেছেন। তাদের মতে, তিনি নিয়মিত সকালেই অফিসে উপস্থিত হয়ে সাধারণ মানুষের অভিযোগ শোনেন এবং প্রয়োজনে সরকারি সময়ের বাইরেও দায়িত্ব পালন করেন।

Tag:

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সেইভ করুন:

আমাদের সম্পর্কে জানুন:

South BD News 24

South BD News 24 is committed to publish the daily news of South Bengal based on authenticity, honesty and courage...

অবশেষে ধরা পড়ল গলাচিপার দোকান ও পানির মিটার চুরির অভিযুক্ত

অবশেষে ধরা পড়ল গলাচিপার দোকান ও পানির মিটার চুরির অভিযুক্ত

আপডেট সময়: ০৬:৫০:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬