১১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীতে এইচএসসি ও সমমান  পরীক্ষার ১ম দিনে অনুপস্থিত ৪২৮ জন 

  • জালাল আহমেদ:
  • আপডেট সময়: ০৫:৫৮:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • ১৮৫ বার পড়া হয়েছে

পটুয়াখালীতে বহিষ্কার ও নকলমুক্ত  শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হলেও ১ম দিনের পরীক্ষায় অনুপস্থিত রয়েছে ৪২৮ জন।

পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষসূত্রে জানা গেছে, ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় পটুয়াখালীতে ৫৫ টি কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১২,৫৬৪ জন। এ পরীক্ষার ১ম দিনে ৪২৮ জন পরীক্ষার্থী অজ্ঞাত কারনে অনুপস্থিত রয়েছে।

সূত্র জানায়, এইসএসসি পরীক্ষার্থী   ৯০৭৪ জনের মধ্যে পরীক্ষায় অংশগ্রহন করেন ৮,৮২৩ জন, অনুপস্থিত ২৫১ জন। আলীম পরীক্ষার্থী ১৬২৬ জনে অংশগ্রহন করেন ১৫৩০ জন, অনুপস্থিত রয়েছেন ৯৬ জন এবং এইচএসসি ( বিএম-ভোকেশনাল) ১৮৬৪ জন পরীক্ষার্থীর মধ্যে অংশগ্রহন করেন ১৭৮৩ জন, অনুপস্থিত ৮১ জন। 

কোন কেন্দ্রেই বহিষ্কার নাই। এ বছর সম্পূর্নভাবে নকলমুক্ত এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলে জানান জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।

Tag:
জনপ্রিয়

দশমিনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শান্তিপূর্ণভাবে দুই গ্রুপের পৃথক মিছিল-সমাবেশ অনুষ্ঠিত

পটুয়াখালীতে এইচএসসি ও সমমান  পরীক্ষার ১ম দিনে অনুপস্থিত ৪২৮ জন 

আপডেট সময়: ০৫:৫৮:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬