বৃহষ্পতিবার (২ জুলাই) সারাদেশে একযোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে এইচএসসি, আলিম ও এইচএসসি (বিএম-ভোকেশনাল) পরীক্ষা। এ পরীক্ষায় পটুয়াখালী জেলার ৮টি উপজেলায় ৫৫ টি কেন্দ্রে ১৫ হাজার ৮’শ ৮৮ জন পরীক্ষার্থী অংশ নিতে যাচ্ছে।
পটুয়াখালী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা-আইসিটি) কার্যালয় সূত্রে জানা গেছে, উক্ত সংখ্যক পরীক্ষার্থীদের মধ্যে ২৮ টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষার্থীর সংখ্যা ১০,৭৩৯ জন, ১৩ টি কেন্দ্রে আলিম পরীক্ষার্থী ১,৭০৪ জন ও ১৪টি কেন্দ্রে এইচএসসি (বিএম-ভোকেশনাল) পরীক্ষার্থী ৩,৪৪৫ জন।
উপজেলা পর্যায়ে কেন্দ্র ও পরীক্ষার্থী হচ্ছে – সদর উপজেলায় ১১ টি কেন্দ্রে ৪,৩০১জন, দুমকি উপজেলায় ৫ টি কেন্দ্রে ১,৩২১ জন, গলাচিপায় ৮টি কেন্দ্রে ১,৯১৩ জন, বাউফলে ১২ টি কেন্দ্রে ৩,২৬৮ জন, কলাপাড়ায় ৭ টি কেন্দ্রে ১,৭৫৭ জন, দশমিনায় ৩ টি কেন্দ্রে ৭৪৯ জন, মির্জাগঞ্জে ৬ টি কেন্দ্রে ৭১৯ জন ও রাঙ্গাবালী উপজেলায় ৪ টি কেন্দ্রে পরীক্ষার্থী আছে ৫৪৩ জন।
এ বছর এইচএসসি সহ সমমানের পরীক্ষা নকলমুক্ত, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে জেলা প্রশাসন কেন্দ্র সচিবসহ সংশ্লিষ্ট শিক্ষক কর্মকর্তাদের সাথে একাধিক সভা করেন এবং জেলার ৮ টি উপজেলাকে ৫ টি অঞ্চলে ভাগ করে ৫ টি ভিজিলেন্স টিম গঠন করেছেন। প্রতি টিমের নেতৃত্বে থাকবেন জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক কর্মকর্তাগণ। সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।
জালাল আহমেদ: 







