০১:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বাউফল থানার ডা/কাতি মা/মলার দীর্ঘদিনের পলাতক অভিযুক্ত ডা/কাত সর্দার বাচ্চু গ্রে/ফতার

র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই খুন, ধর্ষন, ডাকাতি, সন্ত্রাসী, চাঁদাবাজি, মজুতদারি, মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণে র‍্যাব ইতিমধ্যেই বিশেষ সফলতা অর্জনে সক্ষম হয়েছে।

তারই ধারাবাহিকতায়, র‍্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্প এবং র‍্যাব-৮, সিপিএসসি, বরিশাল এর একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ৩০ জুন ২০২৬ ইং তারিখ রাতে বরিশাল মহানগরীর কোতয়ালী মডেল থানাধীন কালিজিরা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে পটুয়াখালী জেলার বাউফল থানার ডাকাতি মামলার দীর্ঘদিনের পলাতক অভিযুক্ত ডাকাত মোঃ বাচ্চু সরদার (৩৫), পিতা- মোঃ আলম সরদার, সাং- কালাইয়া, থানা- বাউফল, জেলা- পটুয়াখালী’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

মামলার এজাহারের বিবরণে জানা যায়, গত ২৪ আগস্ট ২০২৫ তারিখ প্রতিদিনের ন্যায় ভিকটিম মোঃ আজাহার জোমাদ্দার (৬৫) ও তার পরিবারের অন্যান্য সদস্যরা রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়ে। গভীর রাতে অজ্ঞাতনামা ৬/৭ জন ডাকাত দলের সদস্য ভিকটিমের ঘরে প্রবেশ করে সবাইকে দেশীয় অস্ত্রের ভয় ভীতি প্রদর্শন করে ভিকটিমের ঘরে থাকা নগদ ৫,০০,০০০ টাকা সহ প্রায় ৪৩ লক্ষ ৩৯ হাজার টাকার স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল লুণ্ঠন করে নিয়ে যায়। অতঃপর ভিকটিম মোঃ আজাহার জোমাদ্দার বাদী হয়ে পটুয়াখালী জেলার বাউফল থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন।

উল্লেখ্য যে, উক্ত ডাকাতি ঘটনার পর থেকেই র‍্যাব-৮, বরিশাল ঘটনার ছায়া তদন্ত শুরু করে। অপরাধী অত্যন্ত চতুরতার সাথে এলাকা ত্যাগ করে আত্মগোপনে চলে যায় এবং তার অবস্থান পরিবর্তনের মাধ্যমে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিভ্রান্ত করার চেষ্টা করে। কিন্তু র‌্যাব-৮, বরিশাল সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে অপরাধীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত অভিযুক্তকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বরিশাল মহানগরীর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়।

Tag:

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সেইভ করুন:

আমাদের সম্পর্কে জানুন:

South BD News 24

South BD News 24 is committed to publish the daily news of South Bengal based on authenticity, honesty and courage...

গলাচিপায় কৃতি শিক্ষার্থী ও গুণী শিক্ষকদের সংবর্ধনা

বাউফল থানার ডা/কাতি মা/মলার দীর্ঘদিনের পলাতক অভিযুক্ত ডা/কাত সর্দার বাচ্চু গ্রে/ফতার

আপডেট সময়: ১১:২০:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬