১২:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দশমিনায় কৃষি প্রণোদনার চারা ও সার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত

পটুয়াখালীর দশমিনা উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে চারা ও সার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন এমপি প্রতিনিধি আবু নাঈম। তিনি বলেন, “সরকারের কৃষিবান্ধব নীতির অংশ হিসেবে কৃষকদের উৎপাদন বৃদ্ধি এবং কৃষিকে আরও সমৃদ্ধ করতে বিভিন্ন ধরনের প্রণোদনা প্রদান করা হচ্ছে। এসব সহায়তা কৃষকদের উৎপাদন খরচ কমানোর পাশাপাশি খাদ্য উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

তিনি আরও বলেন, “কৃষকদের কল্যাণে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রয়েছে এবং কৃষিকে লাভজনক ও টেকসই করতে সকলকে একযোগে কাজ করতে হবে।”

এ সময় উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, কৃষক-কৃষাণী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলার নির্বাচিত কৃষকদের মাঝে বিভিন্ন ফসলের চারা ও কৃষি উপকরণ হিসেবে সার বিতরণ করা হয়।

Tag:

আপডেট সময়: ০৬:১৮:০০ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬