০১:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পবিপ্রবি ও ববি’র উপাচার্যকে ইউট্যাব ও জিয়া পরিষদের সংবর্ধনা

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) ইউট্যাব ও জিয়া পরিষদ (কর্মকর্তা ইউনিট)-এর উদ্যোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মামুন অর রশিদ এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধনা উদযাপন কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমানের সভাপতিত্বে এবং ছাত্র বিষয়ক উপদেষ্টা ড. এ বি এম সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যাপক ড. বদিউজ্জামান, অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন, অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান, অধ্যাপক ড. খোকন হোসেন, অধ্যাপক আবুল বাশার খান, অধ্যাপক ড. আহসানুর রেজা, অধ্যাপক ড. মো. আলমগীর কবির, অধ্যাপক ড. এ কে এম মোস্তফা আনোয়ার, প্রভাষক ডা. মহিবুল্লাহ রুবেল, জিয়া পরিষদের সভাপতি আবুবকর সিদ্দিক, সাধারণ সম্পাদক ড. হাচিব মোহাম্মদ তুষার, এম. রিয়াজ কাঞ্চন শহীদ, মাহমুদ আল জামান, ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম রাতুল, সাধারণ সম্পাদক সোহেল রানা জনি, ছাত্রনেতা রাকিবুল ইসলাম, আব্দুল্লাহ আল নাহিদ, কর্মচারী প্রতিনিধি মাহবুব হোসেন ও মোশারেফ হোসেনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে ইউট্যাব, জিয়া পরিষদ, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে দুই উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

সংবর্ধনার মধ্যমনি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, “আমরা কথা কম বলব, কাজ বেশি করব এটাই আমাদের অঙ্গীকার। একটি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কোনো একক ব্যক্তির পক্ষে সম্ভব নয়; এটি একটি সম্মিলিত প্রয়াস। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী সবার আন্তরিকতা ও দায়িত্বশীলতার মধ্য দিয়েই একটি প্রতিষ্ঠান তার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে পারে। তাই যার যার অবস্থান থেকে নিজ নিজ দায়িত্ব সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে পালন করাই হবে আমাদের প্রধান লক্ষ্য।”

তিনি আরও বলেন, “আমি প্রশাসক হিসেবে নয়, আপনাদের একজন সেবক হিসেবে দায়িত্ব পালন করতে চাই। আমার দরজা সবার জন্য উন্মুক্ত থাকবে। পারস্পরিক শ্রদ্ধা, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং অংশীদারিত্বমূলক নেতৃত্বের মাধ্যমে আমরা এমন একটি পরিবেশ গড়ে তুলতে চাই, যেখানে শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের চর্চা আরও বেগবান হবে। আমরা চাই পবিপ্রবি শুধু দেশের গণ্ডিতে সীমাবদ্ধ না থেকে আন্তর্জাতিক অঙ্গনেও একটি মর্যাদাপূর্ণ ও বিশ্বমানের বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হোক।”

তিনি বলেন,”সময় খুবই অল্প, অথচ কাজ অনেক। তাই বিভাজন নয়, ঐক্যই হবে আমাদের শক্তি। ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে বিশ্ববিদ্যালয়ের বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দিয়ে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। শিক্ষার্থীদের জন্য আধুনিক ও গবেষণাবান্ধব পরিবেশ সৃষ্টি, একাডেমিক মানোন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর স্মার্ট ক্যাম্পাস গড়ে তোলাই হবে আমাদের অগ্রাধিকার।”

সংবর্ধিত বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ মামুন অর রশিদ বলেন, “সকলের সহযোগিতা ও দোয়া নিয়ে আমি দায়িত্ব পালন করতে চাই। শিক্ষা ও গবেষণাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা একটি মানবিক, জ্ঞানভিত্তিক ও আধুনিক বিশ্ববিদ্যালয় গড়ে তোলার লক্ষ্যে কাজ করব।”

বক্তারা নবনিযুক্ত দুই উপাচার্যের নেতৃত্বে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষা, গবেষণা ও সুশাসনের ক্ষেত্রে নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Tag:

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সেইভ করুন:

আমাদের সম্পর্কে জানুন:

South BD News 24

South BD News 24 is committed to publish the daily news of South Bengal based on authenticity, honesty and courage...

ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির স্বপ্নসারথি কিশোরী গ্রুপের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন

পবিপ্রবি ও ববি’র উপাচার্যকে ইউট্যাব ও জিয়া পরিষদের সংবর্ধনা

আপডেট সময়: ০৯:৪৫:১৭ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬