০১:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীতে আর্জেন্টিনার হাজার হাজার সমর্থকদের অংশগ্রহনে বর্ণাঢ্য র‍্যালী 

  • জালাল আহমেদ:
  • আপডেট সময়: ০৭:০৪:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

ফুটবল বিশ্বকাপের দামামা বেজে গেছে। ম্যাক্সিকোতে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন শেষে শুরু হয়েছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ ফুটবল মহাযজ্ঞ। মেক্সিকো, মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার যৌথ আয়োজনে এক নজিরবিহীন জমকালো অনুষ্ঠানের মাধ্যমে মেক্সিকো সিটির ঐতিহ্যবাহী এস্তাদিও আসতেকা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে স্বাগতিক মেক্সিকো ২-০ গোলা সাউথ আফ্রিকাকে হারিয়ে মেক্সিকো ইতিহাস সৃষ্টি করল।

 এবারের ফুটবল  বিশ্বকাপের ইতিহাসে আর্জেন্টিনা ও ব্রাজিলসহ  সর্ব্বোচ্চ ৪৮টি দেশ অংশ নিচ্ছে। এ বিশ্বকাপ এর আনন্দ ও উচ্ছ্বাস সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। পটুয়াখালীতেও বইছে বিশ্বকাপের আমেজ।

আজ শুক্রবার বিকাল সাড় ৪ টায় পটুয়াখালী জেলা শহরের প্রানকেন্দ্র ঝাউতলা এলাকা থেকে মেসি এর প্রতিকৃতি বহনকরে আর্জেন্টিনার পতাকা হাতে ঢোল বাদ্য ব্যান্ড বাদ্য নিয়ে আর্জেন্টিনার শত শত সমর্থকদের এক বর্ণাট্য র‍্যালী শুরু করে নেচে-গেয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ঝাউতলা গিয়ে র‍্যালী শেষ হয়। 

এ র‍্যালী ও আনন্দ মিছিলে অংশ নিয়েছেন ব্রাজিল সমর্থক পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি, আর্জেন্টিনার অন্যতম সমর্থক ও র‍্যালীর প্রধান আয়োজক জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রিমানুল ইসলাম রিমু, জেলা ছাত্রদলের আহবায়ক শামীম চৌধুরী, আর্জেন্টিনা সমর্থক ডাঃ তানভীর ও বেল্লাল হোসেনসহ শত শত সমর্থক।

সমর্থকরা মেসিসহ আর্জন্টিনার পক্ষে শ্লোগান দিয়ে মুখরিত করে তোলে। এ সময় সড়কের দুই পাশে নারী-পুরুষ সবাই হাত নেড়ে র‍্যালীতে অংশগ্রহনকারীদের সমর্থন জানান।

Tag:

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সেইভ করুন:

আমাদের সম্পর্কে জানুন:

South BD News 24

South BD News 24 is committed to publish the daily news of South Bengal based on authenticity, honesty and courage...

পটুয়াখালীতে আর্জেন্টিনার হাজার হাজার সমর্থকদের অংশগ্রহনে বর্ণাঢ্য র‍্যালী 

পটুয়াখালীতে আর্জেন্টিনার হাজার হাজার সমর্থকদের অংশগ্রহনে বর্ণাঢ্য র‍্যালী 

আপডেট সময়: ০৭:০৪:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬